মালদ্বীপের মুইজ্জুতে বেকায়দায় ভারত
চীনপন্থি হিসেবেই বরাবর পরিচিত মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে তার জয় নয়াদিল্লির জন্য কোনো ভালো খবর নয়। মুইজ্জুর হাত ধরে এখন দেশটির ওপর চীনের প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে।
ছোট্ট মালদ্বীপ নিয়ে ভারত ও চীনের প্রচ্ছন্ন শক্তির লড়াই চলছে বহু দিন ধরেই। এদিকে নির্বাচিত হওয়ার পর এক সপ্তাহ না যেতেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন মুইজ্জু।
গত সপ্তাহে মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহকে ১৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। ইব্রাহিম সোলিহ সরকারের সঙ্গে ভারতের সহযোগিতা ছিল গভীর। তাকে মালদ্বীপের এমন একজন প্রেসিডেন্ট হিসাবে দেখা হতো যিনি কখনও ভারতের স্বার্থের বিরুদ্ধে যাননি। .
মুইজ্জুর নির্বাচনী প্রচারণাতেও ভারত একটি প্রধান ইস্যু ছিল। তিনি ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনও চালান। মুইজ্জু বলেন, তার সরকার মালদ্বীপের সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে না এবং কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবে না।
মঙ্গলবার মালদ্বীপের গণমাধ্যমের শিরোনামে ছিল মুইজ্জুর আরেকটি বক্তব্য। তিনি বলেন, জনগণ চায় না মালদ্বীপে ভারতীয় সৈন্য থাকুক। বিদেশি সৈন্যদের মালদ্বীপের ভূখ- ত্যাগ করতে হবে।
ভারত মহাসাগরে ভারতের সামরিক উপস্থিতি নতুন কিছু নয়। আবদু এবং লামমু দ্বীপপুঞ্জ ২০১৩ সাল থেকে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের আবাসস্থল।
মালদ্বীপ চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গন্তব্য। মালদ্বীপ যে সমুদ্রের উচ্চতায় কৌশলগতভাবে তা খুবই গুরুত্বপূর্ণ। মালদ্বীপে চীনের উপস্থিতি ভারত মহাসাগরে চীনের কৌশলের অংশ। ২০১৬ সালে মাত্র ৪০ লাখ ডলারে চীনের একটি কোম্পানিকে ৫০ বছরের জন্য ইজারা দেয় মালদ্বীপ।
অন্যদিকে ভারতের কাছেও মালদ্বীপ কম গুরুত্বপূর্ণ নয়। মালদ্বীপ ভারতের খুব কাছাকাছি এবং সেখানে চীনের ‘পা’ রয়েছে, তাই ভারতের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। মালদ্বীপ ভারতের লাক্ষাদ্বীপ থেকে প্রায় ৭০০ কিলোমিটার এবং ভারতের মূল ভূখ- থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।