মুক্তিযোদ্ধা জাদুঘরে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘরে অগ্নিকা-ের ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৯টার দিকে শ্যামলী আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘরের নিচতলায় জেনারেটরের রুমে অগ্নিকা-ের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট।তাদের চেষ্টায় ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৯টা ৪৬ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত জানিয়ে রাফি আল ফারুক বলেন, আগুনের ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার মতো সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আর ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।