মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, প্রতিবেশীর বাড়িতে বস্তায় লাশ
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বগুড়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে মাহাদী হাসান নামে চার বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল জুমুয়াবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার চারমাথার ধমকপাড়ায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
শিশুটি বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল। লাশের পাশে মুক্তিপণ দাবির একটা চিরকুট পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা তাহমিনা খাতুন (৩৫) নামে একজনকে আটক করে পিটুনি দিয়েছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন, চাচা জাহিদুল ইসলাম ও স্বজনরা জানান, শিশু মাহাদী হাসান বগুড়া সদরের চারমাথা ধমকপাড়ার হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে তার খাবার হোটেল রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শিশু সন্তান বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করেন। জুমুয়াবার সকালে প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া তাহমিনা খাতুন একটি বস্তার পাশে পায়চারী করছিলো। ঘটনাটি বাড়ির মালিক রতনের সন্দেহ হলে তিনি এলাকাবাসীকে জানান।
তখন ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি শিশু মাহাদীর লাশ পাওয়া যায়। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির কথা লেখা রয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা শিশু মাহাদীকে হত্যা ও বস্তায় লাশ গুমে জড়িত সন্দেহে তাহমিনা খাতুনকে আটক করে মারধর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার ও নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
তাহমিনা খাতুন বগুড়ার শিবগঞ্জের জানগ্রামের আনিস মন্ডলের দ্বিতীয় স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ না পেয়েই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের জন্য বস্তায় ঢোকায়। পরে সুবিধামতো সময় ও স্থানে গুম করা হতো।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, মারধরে আহত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, লাশের পাশে পাওয়া চিরকুট ওই নারীর হাতের লেখা কি না তা যাচাই করতে সিআইডি বিশেষজ্ঞের কাছে দেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)