মুক্তিপণ দাবি, বাসার কাজের ছেলের হাতে খুন স্কুলছাত্র
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী শামীম তালুকদারের বাড়ীতে কাজ করতো তুহিন নামের একটি ছেলে। সেই কাজের ছেলে তুহিনই যে পরিবারটি সর্বনাশ করবে তা কে জানতো। তুহিনের নেতৃত্বে মুক্তিপণের জন্য অপহরণ করা হয় শামীম তালুকদারের চতুর্থ শ্রেণির ছাত্র তামিমকে। পরে মুক্তিপণ না পেয়ে তামিমকে নির্মমভাবে হত্যা করে লাশটি ডোবায় ফেলে দেয়া হয়। পুলিশ তুহিনকে আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও তামিমের পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তামিম তালুকদার (১১) বাড়ীর পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় গত ১৫ আগষ্ট। সন্ধ্যা হয়ে গেলে তামিম বাড়িতে না আসায় তার মা বিভিন্ন স্থানে খোঁজ করেও তামিমের কোনো সন্ধান পাননি। ১৫ আগষ্ট রাতে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ১৫ লাখ টাকা চায় তামিমের মায়ের কাছে। এ নিয়ে অপহরণকারীদের মধ্যে তামিমের পরিবারের কয়েক দফা ফোনে কথা হয়। মুক্তিপণের টাকা না দিলে তামিমকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনার পর তামিমের পরিবারের পক্ষ থেকে মধুখালী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তার মধুখালী থানা পুলিশ তুহিন শেখকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে মধুখালীর কোরকদি ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ডোবা থেকে আর্বজনা দিয়ে ঢেকে রাখা তামিমের মরদেহটি উদ্ধার করে। তামিম হত্যার সাথে জড়িত আমিরুল (২৫) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘাতক তুহিনের বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর থানায় ও আমিরুলের বাড়ি মাগুরা জেলার সদর থানায়। স্থানীয়রা জানান, তামিমের পরনে যে গেঞ্জি ছিল তা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তামিমকে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকা-ের সাথে সম্পৃক্ত তুহিন শেখকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্ত সকলকেই আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান এই চক্রটি আরো কোনো ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ আটক দুইজনকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)