মিয়ানমারে অভ্যুত্থান: ২০ মাসে ৬ হাজারের বেশি নিহত
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দুই বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারে চলছে সামরিক শাসন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে নিয়োজিত বেশ কিছু গোষ্ঠী। আর দুই পক্ষের হাতে সামরিক অভ্যুত্থানের পর প্রথম ২০ মাসে প্রাণ গেছে ৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের।
সম্প্রতি এক রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে বলে বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে গতকাল বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর প্রথম ২০ মাসে মিয়ানমারে ৬ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে পিস রিসার্চ ইনস্টিটিউট অব অসলো এক রিপোর্টে জানিয়েছে। মঙ্গলবার এই রিপোর্টটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০ মাসে মিয়ানমারে ‘রাজনৈতিক কারণে’ নিহত হয়েছে ৬ হাজার ৩৩৭ জন বেসামরিক নাগরিক। একই সময়সীমায় আহত হয়েছেন আরও ২ হাজার ৬১৪ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাসহ অন্যদের প্রচারিত পরিসংখ্যানের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।
প্রতিবেদন অনুসারে, সামরিক অভ্যুত্থানের পর হওয়া এসব প্রাণহানির প্রায় অর্ধেক অর্থাৎ ৩ হাজার ৩ জনের মৃত্যুর জন্য সরকারকে - সেনাবাহিনী, পুলিশ এবং মিলিশিয়াদের - দায়ী করা হয়েছে। অন্যদিকে ২ হাজার ১৫২ জনের মৃত্যুর জন্য সশস্ত্র বিরোধী দলগুলোকে দায়ী করেছে পিস রিসার্চ ইনস্টিটিউট অব অসলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)