মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় যা থাকছে
এবার মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার (২১ জুন) নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দুটি ব্যাংক যাদের মাধ্যমে দেশটির সামরিক জান্তা সরকার বিদেশি উৎস থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার অর্থ আদান-প্রদান করে থাকে- নতুন এই নিষেধাজ্ঞা আওতায় রয়েছে।
খবরে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বিবৃতি জানিয়েছে, মিয়ানমার সামরিক বাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্নমতের মানুষের ওপর ‘নিষ্ঠুর দমন’ অব্যাহত রাখতে অস্ত্র তৈরিসহ সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং কাঁচামাল ক্রয় ও আমদানি করতে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার বিভিন্ন সংস্থাসহ বিদেশি উৎসের ওপর নির্ভর করে।
ওয়াশিংটন অভিযোগ করেছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের সরঞ্জাম ও উপকরণ আমদানি করেছে। ওই বছর দেশটির সামরিক নেতারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেন।
খবরে বলা হয়েছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে যে দুটি ব্যাংকের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)।
আরও পড়ুন
সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।