মিথ্যা বলা সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করতে হবে -আবদুল আউয়াল মিন্টু
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কর জিডিপি অনুপাত নিয়ে একেক সময় একক তথ্য পাওয়া গেছে। যে কারণে প্রথমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা বলার জন্য জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে।
গতকাল রোববার (১২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা কর দেয় তাদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা এমন একটি রাজস্ব নীতি ও মুদ্রানীতি চাই, যেটা সরকারি ও বেসরকারি খাতের জন্য প্রযোজ্য। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সামঞ্জস্য চাই।
তিনি বলেন, ‘আগে অনেক মিথ্যা কথা হয়েছে। উৎপাদন ৪০০ বিলিয়ন, ৫০০ বিলিয়ন ডলার। কাগজের খোঁচায় যদি উৎপাদন কমে ও বাড়ে তাহলে উৎপাদন বাড়ানোর দরকার নেই। ’
আবদুল আউয়াল মিন্টু বলেন, একদিকে সুদের হার বৃদ্ধি, অন্যদিকে খাদ্য সংকট সৃষ্টি করা হবে। এটা কোনো নীতি নয়। ব্যবসায়ীদের প্রতিটি বক্তব্য মূল্যবান, তা আমলে নিয়ে ব্যবসা সহায়ক নীতি করতে হবে।
যারা কর দেয় তাদের পেছনে না থেকে যারা দেয় না তাদের ধরার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু বলেন, এ খন থেকে ১৫ বছর আগে এফবিসিসিআই একটি জরিপ করেছিল, সেটা হলো এনবিআর ৮০ শতাংশ ব্যয় করে, যারা কর দেয় তাদের পেছনে। ২০ শতাংশ অন্যান্য জায়গায়। আমরা চাই যারা কর দেয় না তাদের পেছনে ৮০ শতাংশ ব্যয় করেন। আর যারা দেয়, তাদের পেছনে কম যান। তাহলে দেখবেন কর জিডিপি অনুপাত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে কর জিডিপি অনুপাত মাত্র ৭.৩০ শতাংশ বা তার ওপরে, এটাতে আমারও লজ্জা লাগে। যেখানে আমাদের জিডিপি ৪০০ বিলিয়ন ডলার। করদাতারা এনবিআরের কাছে যেতেই ভয় পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)