হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ২০২০ সালে— ৪২৭ জন। এই প্রাকৃতিক দুর্যোগে ২০১৫ সালে ২২৬ জন, ২০১৬ সালে ৩৯১ জন, ২০১৭ সালে ৩৮৮ জন, ২০১৮ সালে ৩৫৯ জন, ২০১৯ সালে ৪০১ জন, ২০২১ সালে ৩৬৩ জন, ২০২২ সালে ৩৩৭ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৭১ জন এবং ২০২৫ সালে ২৪৩ জন এবং চলতি বছরে ১৪ জুন পর্যন্ত ১৩২ জন প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতি এক হাজার বর্গকিলোমিটারে বজ্রপাতে মৃত্যুর হারে বাংলাদেশ শীর্ষে। বৈশ্বিক হিসাবেও বার্ষিক বজ্রপাতজনিত মৃত্যুর সংখ্যায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।
আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী জানিয়েছেন, বর্তমানে কন্টিনিউইং কারেন্ট বা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ প্রবাহযুক্ত বজ্রপাত বাড়ছে। এ ধরনের বজ্রপাতে তাপমাত্রা প্রায় ৫০ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে।
পজিটিভ লাইটনিং বা শক্তিশালী ধনাত্মক বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে। এ ধরনের বজ্রপাত ঝড়ের মূল মেঘ থেকে অনেক দূরেও আঘাত হানতে পারে, সাধারণ মানুষের কাছে যা ‘বিনা মেঘে বজ্রপাত’ নামে পরিচিত।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, “একসময় প্রাক-বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বেশি বজ্রপাত হতো। এখন জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বর্ষা মৌসুমজুড়েই বজ্রপাত হচ্ছে।”
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলকে বজ্রপাতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা দেশের অন্যতম বড় বজ্রপাতের ‘হটস্পট’। এছাড়া, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, নেত্রকোণা ও মৌলভীবাজারেও বজ্রপাতের প্রবণতা বেশি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বজ্রপাতের পূর্বাভাস দিলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেই বার্তা সময়মতো পৌঁছায় না। সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেছেন, “বজ্রপাতে সবচেয়ে বড় শিকার হচ্ছেন মাঠের কৃষকরা। অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে তাদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া গেলে বহু প্রাণ রক্ষা করা সম্ভব।”
তিনি আরো বলেন, “বজ্রপাতের হটস্পট এলাকাগুলোতে মসজিদের মাইক বা কমিউনিটি পর্যায়ের ঘোষণার মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক করা সম্ভব।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেছেন, “বর্তমানে এক থেকে চার ঘণ্টা আগেই বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। তবে, সেই তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছাতে না পারলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।”
বজ্রপাতে প্রাণহানি কমাতে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে এসএসটিএএফ। দাবিগুলোর মধ্যে রয়েছে—পাঠ্যপুস্তকে বজ্রপাত সচেতনতা অন্তর্ভুক্ত করা, দ্রুত পূর্বাভাস মাঠপর্যায়ে প্রচারের ব্যবস্থা করা, কৃষক ও সাধারণ মানুষের প্রশিক্ষণের আয়োজন, মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












