মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলে!
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশালে ব্যবসার জন্য টাকা না দেয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মেঝেতে পুঁতে রেখেছে এক কুলাঙ্গার ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে রিয়াদ হাসান রাজুকে (৩০) আটক করেছে পুলিশ। এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুল সংলগ্ন এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে মরদেহ লুকিয়ে রাখে ছেলে রিয়াদ হাসান রাজু। এরপর সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ির বাইরে থেকে ঘরে এলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ঘরের মেঝের মাটি খুঁড়ে বাবা-মায়ের মরদেহ পুঁতে রাখে। একই সঙ্গে ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে বোনদের খবর দেন বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনার খবরে সকালে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এলে ভাই রাজুর কর্মকান্ডে সন্দেহ সৃষ্টি হয়।
একপর্যায়ে ঘরের ভেতরের মেঝের মাটি খোঁড়া এবং রক্তের দাগ দেখে বোন জরিনা ঘটনাটি প্রতিবেশীদের জানান। এ সময় বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা ছেলে রাজুকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ছেলেকে গ্রেপ্তার করে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, ঘাতক ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে- তার মনে শান্তি নাই। বিগত কয়েক বছর আগে বিয়ে করেছে, স্ত্রী ছাড়াও তার একটি মেয়ে সন্তান আছে। আগে সে একটি কোম্পানিতে চাকরি করতো। কিন্তু বর্তমানে তার কোনো কর্ম নেই। তাই কিছুদিন ধরে সে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিলো। কিন্তু বাবা-মা টাকা দিতে রাজি না হওয়ায় সে রাগে ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)