মাসে ৪০০ প্রবাসীর লাশ আসে দেশে
, ৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আশির, ১৩৯২ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাঁদপুরের কচুয়া উপজেলার মোহাম্মদ হোসেন (৩২) গত বছরের ২৭ ডিসেম্বর কাতারে মারা যান। ভাগ্য পরিবর্তনের আশায় মৃত্যুর প্রায় আট মাস আগে কাতারে পাড়ি জমান তিনি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরাতে পারলেন না। তিনি ফিরলেন লাশ হয়ে। তার মৃত্যুর কারণ পরিবারের কাছে অজানা।
চার বছর আগে নোয়াখালীর রবিউল আউয়াল জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে যান। সেখানে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২৩ মার্চ রাতে ঘুমের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, তাদের মতো আরও ৪ হাজার ৮১৩ প্রবাসীর লাশ গেলো বছর দেশে এসেছে। তাতে দেখা গেছে, প্রতি মাসে গড়ে ৪০০ এবং দিনে গড়ে ১৩ জনের লাশ দেশ আসে। আর এ বছরের প্রথম মাসেই লাশ এসেছে ৪৪৭ জনের।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে, ১৯৯৩ সাল থেকে গত ৩২ বছরে ৫৭ হাজার ২১৬ প্রবাসীর লাশ দেশে এসেছে। এই ৩২ বছরের তথ্যই বোর্ডের কাছে আছে। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিবছরই লাশের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
কল্যাণ বোর্ডের কর্মকর্তারা বলছেন, এর বাইরে অনেক লাশ বিদেশের মাটিতেই দাফন করা হয়। অনেক পরিবার লাশ দেশে আনতে চান না। যার ফলে পরিবারের অনুমতি সাপেক্ষে বিদেশেই লাশ দাফনের ব্যবস্থা করে সংশ্লিষ্ট দূতাবাস।
পরিসংখ্যান বলছে, ২০০৫ সালের পর থেকে দেশে প্রবাসীদের লাশ আসার সংখ্যা বাড়ছে। ২০০৫ সালে লাশ এসেছে ১২৪৮ জনের, ২০০৬ সালে ১৪০২, ২০০৭ সালে ১৬৭৩, ২০০৮ সালে ২০৯৮, ২০০৯ সালে ২৩১৫, ২০১০ সালে ২৫৬০, ২০১১ সালে ২৫৮৫, ২০১২ সালে ২৮৭৮, ২০১৩ সালে ৩০৭৬, ২০১৪ সালে ৩৩৩৫, ২০১৫ সালে ৩৩০৭, ২০১৬ সালে ৩৪৮১, ২০১৭ সালে ৩৩৮৭, ২০১৮ সালে ৩৭৯৩, ২০১৯ সালে ৩৬৫১ জন, ২০২০ সালে ৩১৪০, ২০২১ সালে ৩৮১৮ জন, ২০২২ সালে ৩৯০৪, ২০২৩ সালে ৪৫৫২ জন এবং ২০২৪ সালে ৪৮১৩ জনের লাশ এসেছে দেশে। সবচেয়ে বেশি লাশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রবাসীদের লাশ সবচেয়ে বেশি আসে সৌদিআরব থেকে। এছাড়াও জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, ওমান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লাশ দেশে আসে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রবাসী কর্মীদের অকাল মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। বিদেশ যাওয়ার আগে একটি তিনদিনের প্রি-ডিপারচার অরিয়েন্টেশন করানো হয় কর্মীদের। সেখানে গন্তব্য দেশের আবহাওয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।
তিনি বলেন, মৃত্যুর কারণ নিয়ে কাজ করাটা বেশ কঠিন। কারণ যেসব লাশ আসে, সেগুলোর ময়নাতদন্ত হয় ওই দেশেই। ওই সবদেশের নীতির কারণেই এটা হয়। আর দেশে আসার পর পরিবার আর ময়নাতদন্ত করাতে চায় না। ফলে অজানাই থেকে যাচ্ছে এসব মৃত্যুর সঠিক কারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












