মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পাত্তা না দেওয়া’ হুথি গোষ্ঠী কারা?
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হুথিরা মূলত ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তারা গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতোই ইসরায়েলবিরোধী ‘এক্সিস অব রেসিস্টেন্স’ বা ‘প্রতিরোধ অক্ষের’ অংশ।
দখলদার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে জাহাজগুলোয় হামলা চালায় এই গোষ্ঠী।
হুথিরা কি ধরনের হামলা চালিয়েছে?
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা দখলদার ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এমনকি ২০২৪ সালের সেপ্টেম্বরে দখলদার ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
নভেম্বর থেকে ইয়েমেন উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজেও হামলা চালাতে শুরু করে হুথিরা। গত ১৯ নভেম্বর লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে তারা।
এছাড়াও লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০টি জাহাজে ক্ষেপণাস্ত্র বা বোমা বহনকারী ড্রোন বোট দিয়ে হামলা চালিয়েছে হুথিরা।
হামলা চালানো দুটি জাহাজ পরে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত হয় ডজনেরও বেশি জাহাজ। ২০২৪ সালের মার্চে হুথিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় বার্বাডোসের পতাকাবাহী কার্গো জাহাজ ট্রু কনফিডেন্সের তিনজন ক্রু নিহত হয়।
গোষ্ঠীটির দাবি, কেবল ইসরায়েলি মালিকানাধীন, পতাকাবাহী বা পরিচালিত অথবা সন্ত্রাসী ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছে বলে মনে করা জাহাজগুলোকেই তারা টার্গেট করে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই অঞ্চলের মার্কিন জাহাজের ওপর হুথিরা “জটিল হামলা” চালায় বলে জানায় দেশটির নৌবাহিনী।
এর জবাবে ইয়েমেনে হুথি স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। পেন্টাগনের মতে, স্থাপনাগুলোতে জাহাজে হামলায় ব্যবহৃত অস্ত্রের যন্ত্রাংশ ছিলো। টানা সাত সপ্তাহের মার্কিন বিমান হামলার পর গত মে মাসে হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।
তবে এই চুক্তিতে দখলদার ইসরায়েলের ওপর হামলা বন্ধের বিষয়ে কিছু উল্লেখ ছিলো না বলে জানায় হুথিরা। ইয়েমেনে একাধিক দফায় পাল্টা হামলা চালায় দখলদার ইসরায়েল। ২০২৫ সালের জুলাইয়ের এক সপ্তাহে চালানো হামলায় আরও দুটি জাহাজ ডুবে যায়।
ম্যাজিক সিস এবং ইটার্নিটি সি নামের জাহাজ দুটি ছিলো লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক পরিচালিত, যা হুথিদের ভাষ্যমতে, দখলদার ইসরায়েলের দিকে যাচ্ছিলো।
হুথিদের হামলার ঝুঁকির কারণে অনেক শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে চলছে। আন্তর্জাতিকভাবে জাহাজে পরিবহন করা মোট পণ্যের প্রায় ১৫ শতাংশ লোহিত সাগর হয়ে যায়। ফলে এমন পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলেছে।
হুথিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের অভিযান:
ইয়েমেন ঘিরে শিপিং লেনগুলো রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আরও ১২টি দেশের নৌবাহিনী প্রোসপারিটি গার্ডিয়ান নামে একটি অভিযান শুরু করেছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুথি ঘাঁটিগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে।
হুথিদের আক্রমণের জবাবে দখলদার ইসরায়েলও তাদের ঘাঁটিতে হামলা করেছে। দূরপাল্লার স্টেলথ বোমা ব্যবহার করে হুথিদের ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থাপনাগুলোয় অস্ত্রের উপাদান রাখা ছিলো।
হুথি গোষ্ঠী কারা?
ইয়েমেনের সংখ্যালঘু শিয়া জায়েদিদের পক্ষে কথা বলা সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথি। তাদের দাবি, ইরান নেতৃত্বাধীন “প্রতিরোধ অক্ষ”-এর অংশ তারা। দখলদার ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃহত্তর পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়ানো এই অক্ষে হামাস ও হিজবুল্লাহর মতো মধ্যপ্রাচ্যের আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে।
আনুষ্ঠানিকভাবে তারা আনসারুল্লাহ (আল্লাহর পক্ষে) নামে পরিচিত। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া গোষ্ঠীটির নাম এসেছে তাদের প্রয়াত প্রতিষ্ঠাতা হুসেইন আল-হুথির নাম থেকে। তার ভাই আবদুল মালিক আল-হুথি তাদের বর্তমান নেতা।
হুথিরা ইয়েমেনের কতটুকু নিয়ন্ত্রণ করে?
হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগরের উপকূলীয় এলাকাও রয়েছে। এই অঞ্চলগুলোতেই ইয়েমেনের বেশিরভাগ মানুষ বসবাস করে। কর আদায় করে ও মুদ্রা ছাপিয়ে সেখানে হুথিরা একটি ডি ফ্যাক্টো সরকার পরিচালনা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












