মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কর্তৃপক্ষ দৃঢ়কণ্ঠে জানিয়েছে দেশের অভ্যন্তরীণ সক্ষমতাই তাদের অর্থনীতিকে সচল রাখতে পারবে।
দু’দেশের মধ্যে ছয় মাস ধরে চলা যুদ্ধে ইরানকে বশ্যতা স্বীকারে বাধ্য করতেই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা ব্যবহার করতে চায়। তবে ইরানের সরকার জানিয়েছে তারা প্রস্তুত রয়েছে; এ বিষয়ে দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলী মাদানিজাদে গত ২৫ আগস্ট রাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দুই বছরের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।
নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে ইরানের বহু বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে মাদানিজাদে বলেন, ‘আমাদের নিজস্ব হাতিয়ার রয়েছে এবং আমরা এই খেলাটাও জানি।’ তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র এখন আর একমাত্র প্রভাবশীল শক্তি নয়- এমন একটি বিশ্বে তেহরান সম্ভাব্য আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে এবং তিনি আত্মবিশ্বাসী যে, অনেক দেশই ইরানের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়ে ড্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করবে।
নিত্য প্রয়োজনীয় পণ্য, বৈদেশিক মুদ্রা এবং সোনা মজুদ করা ইরানের প্রধান কৌশল। বিশ্বের অন্যতম সম্পদ-সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দেশটির সরকার জ্বালানি রেশনিং বা পরিমিত ব্যবহার করছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোল নাসের হেমমাতি চলতি সপ্তাহের শুরুতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস অপরিশোধিত তেল রপ্তানি সীমিত চালু আছে।
হেমমাতি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বৈদেশিক মুদ্রার কোনো ঘাটতি নেই, কারণ কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থের মজুদ ‘এমন কিছু জায়গায় রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নেই’।
ঘরেই উৎপাদন করুন:
এই অস্থিরতা সত্ত্বেও, ইরানের নবনিযুক্ত নিরাপত্তা প্রধান মহসেন রেজাই চলতি সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারে তরুণ ইরানিদের ‘অর্থনীতিতে প্রবেশ’ করার এবং নিজেদের পরিবার ও সমাজের জন্য প্রয়োজনীয় পণ্য ঘরেই উৎপাদন বা তৈরি শুরু করার আহ্বান জানান।
এই মানসিকতা কয়েক দশক ধরে ইরানের কৌশলগত চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে, যেখানে জাতীয় উন্নয়ন পরিকল্পনাগুলোতে বারবার ‘স্বাবলম্বিতা’র ওপর জোর দেওয়া হয়েছে এবং বিশাল মূল্যের বিনিময়ে হলেও তা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রায় ১১ কোটি জনসংখ্যার এই দেশের খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকারের দাবি- ইরান তার কৃষি পণ্যের ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে উৎপাদন করতে পারে।
ইরান তার ওষুধের প্রায় ৯৭ শতাংশ নিজ দেশেই উৎপাদন করে।
কৃষিমন্ত্রী গোলাম- রেজা নুরী জানান, চূড়ান্ত লক্ষ্য অনুযায়ী, দেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের আগে, স্বল্পমেয়াদে অভ্যন্তরীণ খাদ্য স্বাবলম্বিতা ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে তেহরানের।
এছাড়া ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যুদ্ধের সময় দেশের অবকাঠামোতে সৃষ্টি হওয়া ক্ষতি দ্রুত মেরামত করার কাজ করছে। এর মধ্যে বোমা হামলার শিকার হওয়া তেল, গ্যাস ও ইউটিলিটি সুবিধাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি অবরোধ অবসানে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলো ফিলিস্তিন
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপাল-চীনে মৃতের সংখ্যা বাড়ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ অক্টোবরের ব্যর্থতা, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বহিষ্কার
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ভয়াবহ জনবল সংকট
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত ভিক্ষুকের ঘরে ৩০ বস্তা টাকা!
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে দুর্বল যুক্তরাষ্ট্র, সুযোগ নিতে পারে রাশিয়া
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












