মানসিক সমস্যায় বেড়েই চলছে দখলদার সন্ত্রাসী সেনাদের
আল ইহসান ডেস্ক:
গাজা, লেবানন ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চলতে থাকায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সেনাদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ও আত্মহত্যার প্রবণতা দ্রুত বাড়ছে। এতে দেশটির সামরিক বাহিনীর সন্ত্রাসীদের মানসিক স্বাস্থ্য নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান এমেক মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রোনেন সিদি বলেছে, যুদ্ধক্ষেত্রে নেওয়া অনেক তাৎক্ষণিক সিদ্ধান্ত সঠিক হয়, কিন্তু কিছু সিদ্ধান্ত ভুলও হয়। দুর্ঘটনাবশত নারী ও শিশু আহত বা নিহত হলে নিরপরাধ মানুষের ক্ষতি করার অনুভূতি নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন, এবং সেটি আর সংশোধন করা যায় না।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে পিটিএসডি রোগীর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, ২০২৮ সালের মধ্যে এই সংখ্যা আরও ১৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুদ্ধজনিত আঘাতে চিকিৎসাধীন ২২ হাজার ৩০০ সেনার মধ্যে প্রায় ৬০ শতাংশই যুদ্ধ-পরবর্তী ট্রমায় ভুগছে। দেশটির বড় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ম্যাকাবি জানিয়েছে, ২০২৫ সালে তাদের অধীনে চিকিৎসাধীন সামরিক সদস্যদের ৩৯ শতাংশ মানসিক স্বাস্থ্য সহায়তা নিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।