চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী:
মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে
* বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে চীন * রিয়েল এস্টেট-হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন * আমার পিয়নের কাজ করেছে, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক!
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুদমুক্ত ঋণসহ ৪টি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। অথচ মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণভবনে সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
চীন বাংলাদেশকে চারটি প্যাকেজে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুদান ও কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ- চার প্যাকেজে অর্থ দিতে সম্মত হয়েছে চীন। এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে।
চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে রিয়েল এস্টেট (আবাসন) এবং হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী অঢেল সম্পদের মালিক। গাড়িচালক কীভাবে এত টাকার মালিক হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাসার পিয়ন ছিল। সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। পরে তাকে ধরা হয়েছে। খোঁজ-খবর নেওয়া হয়েছে।’
সরকারপ্রধান বলেন, ‘ড্রাইভার কীভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কীভাবে বলবো। তাদের অপকর্ম আমরা ধরছি বলেই তো এখন জানতে পারছেন। এতদিন তো আপনারা জানতে পারেননি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে ক্রেতা কম, তবু চড়া সবজির দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙনে তিন দিনে বিলীন ৭০ বসতভিটা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অরুণাচলে সিলগালা করে বন্ধ করা হলো ১৫টি মসজিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি -মন্ত্রণালয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলে সবাই শেষ’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রপ্তানিমুখী শিল্পে গতি ফেরাবে ২০ হাজার কোটির তহবিল!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মে মাসে মব সহিংসতায় প্রাণ গেলো ৩১ জনের’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তিন সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শূন্যরেখায় এখনো আটকে ‘ওরা ২৮ জন’
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম, পবিত্র ঈমান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ১০ দফা দাবী নিয়ে প্রতিবাদ সমাবেশ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম, পবিত্র ঈমান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ১০ দফা দাবী নিয়ে প্রতিবাদ সমাবেশ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে ক্রেতা কম, তবু চড়া সবজির দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)