মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রথমবারের মতো দাখিল (এসএসসি সমমান) স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশব্যাপী নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাদ্রাসাগুলোতে এই বিভাগ চালুর অনুমোদন দেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এরই মধ্যে নতুন কারিকুলাম ও পা-ুলিপি চূড়ান্তকরণের কাজ চলছে। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষেই ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর জন্য শতাধিক মাদ্রাসা আবেদন করেছে। আর ২০২৭ শিক্ষাবর্ষের জন্য জমা পড়েছে আরও প্রায় ৮০টির বেশি আবেদন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা নূরুল হক বলেন, মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিষয় চালুর নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। তবে, শুরুতে সব মাদ্রাসায় এর অনুমোদন মিলবে না। সেজন্য তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে-
প্রথমত, সংশ্লিষ্ট মাদ্রাসায় চলতি বছরে অষ্টম শ্রেণিতে ন্যূনতম ১০০ শিক্ষার্থী থাকতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত ভৌত অবকাঠামো থাকতে হবে, যাতে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অন্তত দুটি অতিরিক্ত শ্রেণিকক্ষ চালু করলেও অন্যান্য ক্লাস ব্যাহত না হয়। তৃতীয়ত, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ না আসা পর্যন্ত মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে খ-কালীন ব্যবসায় শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
চেয়ারম্যান বলেন, এই তিনটি মাপকাঠি (ক্রাইটেরিয়া) যাদের আছে এবং যারা আগ্রহী, কেবল তারাই আবেদন করতে পারবেন। বাস্তবতা দেখে পরবর্তীতে শর্ত শিথিল করার বিষয়টি বিবেচনা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)