মাদক সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর
ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত একটি পক্ষের হামলার শিকার হয়েছে থানা পুলিশ। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশের সহায়তায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পরবর্তীতে শাকিলের লোকজন টুলু মিয়াকে টাকা নেয়ার জন্য ঘটনাস্থলে আসতে বলে। টুলু মিয়া টাকা নিতে আসতেই তাকে মারধর করে এবং একপর্যায়ে থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে টুলু মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টুলু মিয়া পার্শ্ববর্তী মোহাম্মদপুর এলাকা হতে আনুমানিক ১৫-২০টি মোটরসাইকেল যোগে লোকজন নিয়ে গোলজার মণ্ডলের ডাঙ্গী ও আক্কাচ আলীর মোড়ে মহড়া দেয়। এসময় পূর্বের ঘটনায় সংশ্লিষ্ট স্থানীয় মুদি দোকানি বক্কার শিকদার ও মান্নান নামে দুই ব্যক্তিকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনাটি বক্কার শিকদারের পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা উত্তেজিত হয়ে টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া (৭০) ও স্থানীয় জয়নাল শিকদার (৬৫) নামে দুইজনকে মারধর করে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের জিম্মি করে রাখে কয়েকশ’ লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রাজা মিয়া ও জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা প্রদান করে। একপর্যায়ে উত্তেজিত লোকজন পুলিশের গাড়িতে হামলা করে গাড়ির পর্দা ছিঁড়ে ফেলে এবং গাড়ির চাবি নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিরিক্ত পুলিশ সদস্য এবং কোতোয়ালি থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে আহত রাজা মিয়া ও জয়নালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে বক্কার শিকদার ও টুলু মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় মিন্টু মৃধা নামে এক ব্যক্তি জানান, টুলু মিয়া ওমানে থাকলেও মাঝেমধ্যে দেশে আসেন এবং আধিপত্য বিস্তার করেন। তারা দুই-তিনটি পরিবার ব্যতীত পুরো গ্রাম একদিকে রয়েছে। শুক্রবার ঘটনা ঘটিয়ে আজ সকাল ১০টার ফ্লাইটে নাকি আবার ওমান চলে গেছে।
তিনি আরও বলেন, পূর্বের ঘটনার দিন টুলুর ভাই নিলু মিয়া রামদা নিয়ে এসেছিল তখন বক্কারের ছেলে লালচান তাকে আটক করে পুলিশে দিয়েছিল। এ কারণে শুক্রবার বক্কারকে এসে মারধর করেছে। পরে গ্রামবাসী মিলে তার বাড়িতে হামলা চালায়।
ঘটনাটি নিশ্চিত করে ওসি মো. মাহামুদুল হাসান বলেন, স্থানীয় আধিপত্য, মাদকসহ নান বিষয়ের জেরে দুটি পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়েছে৷ এতে গাড়িটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের কাজে বাঁধার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ এছাড়া দুপক্ষের
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর প্রলোভন দেখান গাজী নজরুল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেয়া হচ্ছে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিদ্যুৎ উৎপাদন কম: সবচেয়ে বেশি লোডশেডিং মফস্বলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












