যুক্তরাষ্ট্র
জীবনবাজি রেখে চলন্ত স্কুলবাসে লাফিয়ে উঠে ২০ শিশুকে বাঁচালেন মুসলিম যুবক
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি স্কুলবাসের চালক অসুস্থ হয়ে পড়লে বাসে থাকা প্রায় ২০ শিশুকে রক্ষা করেন ২৭ বছর বয়সী ইব্রো আহমদ নামের এক মুসলিম যুবক। এ ঘটনার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
মার্কিন এই সংবাদমাধ্যমটিকে আহমেদ বলেন, ‘আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। তাছাড়া, এখানে শিশুদের জীবনের প্রশ্ন জড়িত। যদি আমার নিজের প্রাণও চলে যেত, তবুও এই কাজ সার্থক হতো।’ সোমবার ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ নামের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা আহমেদ লক্ষ্য করেন, একটি স্কুল বাস খোলা দরজা নিয়ে এগিয়ে যাচ্ছে।
বাসের ভেতরে তাকিয়ে আহমেদ দেখেন, চালকের এমন অবস্থা হয়েছে, যা দেখে তার খিঁচুনি হচ্ছে বলে মনে হচ্ছিল। এরপর তিনি দ্রুত বাসটির দিকে দৌড়ে যান, ভেতরে লাফিয়ে ওঠেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার কয়েক সেকেন্ড আগেই জরুরি ব্রেক (ইমার্জেন্সি ব্রেক) টেনে বাসটি থামিয়ে দেন।
সেই বিশৃঙ্খল পরিস্থিতির কথা স্মরণ করে আহমেদ বলেন, ‘কিছু শিশু চিৎকার করছিল, কেউ কেউ আবার শান্ত ছিল। সামনের দিকে থাকা ওই দুই মেয়ে আমাকে সত্যিই অনেক সাহায্য করেছিল। আমি তাদের একজনের দিকে আমার ফোন ও চশমা ছুড়ে দিয়ে তাকে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।’
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থাকতে দীর্ঘদিন ধরে প্রচারিত টেলিভিশন নাটক ‘গ্রেজ অ্যানাটমি’ তাকে সাহায্য করেছে বলে জানান আহমেদ। তিনি বলেন, ‘যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আপনি কখনো ভাবেননি, সেসব ক্ষেত্রে কী করতে হবে, তা এই অনুষ্ঠান শেখায়। এটি এমন কিছু পরামর্শ ও কৌশল, যা আপনি সারা জীবন কাজে লাগাতে পারেন।’
সেন্ট পল পাবলিক স্কুলস এবিসি নিউজকে নিশ্চিত করেছে, বাসে চালকের হঠাৎ অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান; তবে কেউ আহত হয়নি। স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের অন্য একটি বাসে স্থানান্তর করার পর বাড়ি পাঠানো হয়।
ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন কাউন্সেলররা। সেন্ট পল পাবলিক স্কুলসের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, স্কুলবাসের চালককে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে আটকা ৩ হাজার পর্যটক উদ্ধার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সফরের সময় জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব নজরুল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুরে বিএনপি অফিস ভাঙচুর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাটি কাটার অভিযোগে উচ্ছেদ অভিযান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমি নিবন্ধনে কমছে খরচ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












