মাগুরায় ফের ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ
মাগুরার শ্রীপুরে সারের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জামিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ২৮৮ বস্তা সার জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি বলেন, কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি কিংবা কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, শ্রীপুর থানা পুলিশের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাত্র পাঁচ দিনের ব্যবধানে একই এলাকায় অবৈধভাবে মজুত করা সারের বিরুদ্ধে এটি দ্বিতীয় অভিযান। এর আগে ৩২৮ বস্তা সার অবৈধভাবে মজুতের দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধারা দখলদারদের কিভাবে নাস্তানাবুদ করেছেন।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে ইসরাইলি দখলদাররা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০% পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব বাড়ল
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)