মাইনাস ৪৪ ডিগ্রিতে সুইডেনের তাপমাত্রা, ভাঙলো ৫৮ বছরের রেকর্ড
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সামিন, ১৩৯১ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
চলতি শীত মৌসুমে কয়েক দশকের রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেনের তাপমাত্রা। দেশটির উত্তরাঞ্চলের ভিটাঙ্গি গ্রামের তাপমাত্রা চলতি মাসের প্রথম সপ্তাহে মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা দেশটির গত ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
সুইডিশ মেটিরোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট (এসএমএইচআই) মঙ্গলবার জানিয়েছে, কিরুনা পৌরসভার ভিটাঙ্গিতে ৫ জানুয়ারি রেকর্ড-ভাঙা শীতল আবহাওয়া দেখা গেছে। ওইদিন সেখানকার তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪৮ দশমিক ২ ডিগ্রি ফারানহাইট) রেকর্ড করা হয়।
এই ধরনের শীতল আবহাওয়ার রেকর্ড সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য জনসাধারণের কাছে ঘোষণাটি বিলম্বিত করেছে বিশেষজ্ঞরা।
১৯৬৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল সুইডেন। তখন দেশটির নরবোটেন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৬২ দশমিক ৬ ডিগ্রি ফারানহাইট)নেমেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)