মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
প্রথম যুগে মহিলাদের মসজিদে যাওয়ার মূল কারণ:
কেউ কেউ বলে থাকে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় মহিলারা মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়তেন এবং এখনও পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের মহিলা উনারা জামায়াতে উপস্থিত হন, তবে এর ফায়ছালা কি?
এর ফায়ছালা হলো- সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে এমন অনেক বিষয়ই রয়েছে, যা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক যামানায় ছিল না। কিন্তু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সময় তা উৎপত্তি লাভ করে। যেমন জুমুয়ার ছানী আযান”। এ ছানী আযান সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় ছিল না। আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি মুসলমান ও দ্বীন ইসলাম উনার বৃহত্তর স্বার্থে ইজতিহাদ করতঃ উক্ত ছানী আযান প্রবর্তন করেন এবং এর উপর সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ইজমা প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ!
অনুরূপভাবে যদিও প্রথম যুগে সম্মানিত ইসলাম ও মুসলমান উনাদের বৃহত্তর স্বার্থে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি ছিল কিন্তু আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকালে তা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া আম ফতওয়া মুতাবিক মাকরূহ্ তাহরীমী আর খাছ ফতওয়া মুতাবিক কুফরী ফতওয়া প্রদান করেন এবং এর উপর উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রথম যুগে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি দেয়ার কারণ সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়,
حضرت امام طحاوی رحمۃ اللہ علیہ کھتے ھیں کہ یہ حکم ابتداء اسلام میں دشمنوں کی نظر میں مسلمانوں کی کثرت و شوکت کے اظھار کیلئے تھا- عینی رحمۃ اللہ علیہ کھتے ھیں کہ اس وقت فتنوں سے بھی امن تھا اب یہ بات نھیں رھیں
অর্থ : হযরত ইমাম ত্বহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সম্মানিত ইসলাম উনার প্রথম যুগে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করার কারণ হলো, বেদ্বীনদের সম্মুখে মুসলমান উনাদের জনসংখ্যা ও জনশক্তি বৃদ্ধি করা। হযরত ইমাম বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, (শুধু তাই নয়) সে যুগ ফিৎনা-ফাসাদ হতেও সম্পূর্ণ নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে তার কোন কারণই অবশিষ্ট নেই। (মায়ারিফে মাদানী)
উল্লেখ্য, শুরূহাতের (ব্যাখ্যার) অধিকাংশ কিতাবেই প্রথম যুগে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়ার কারণ হিসেবে তা’লীম বা ইলম অর্জন করাকেই উল্লেখ করা হয়েছে এবং তা আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়, মুসলিম শরীফ উনার ১৯৩৩ নং পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা দ্বারা।
-আল্লামা মুফতী শুয়াইব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












