মহাসড়কে অগ্নিসংযোগ করেই উধাও জামাতকর্মীরা
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে জামাতের নেতাকর্মীরা। বিএনপি-জামাতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল ৬টার দিকে মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩০ মিনিট অবস্থানের পরই পুলিশ আসার আগেই উধাও হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, বহিরাগতদের একটি দল সকালে এ এলাকায় এসে সড়ক অবরোধ করে। এ সময় তারা গাছের গুড়ি ফেলে সড়কে বাধার সৃষ্টি করে। তারা টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ করে। এ সময় দুই দিক থেকে আসা যানবাহনগুলি তারা ফিরিয়ে দেয়। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। পুলিশ এসে সড়ক গাছের গুড়ি ও টায়ারগুলি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, তারা ঘাপটি মেরে ছিল। আমাদের নিয়মিত টহলের কারণে এতদিন ওইসব এলাকায় কেউ অগ্নিসংযোগ করতে পারেনি। আজ সকালে চাঁদপুর ও কুমিল্লা জেলার সীমান্ত সড়কে অগ্নিসংযোগ করেই তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এসব এলাকায় আমাদের টহল আরও বাড়িয়েছি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।