মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
খাদ্য খাওয়া সম্পর্কিত দোয়া মুবারকসমূহ :
খাবার খাওয়ার শুরুতে চামড়ার দস্তরখানা বিছিয়ে নেয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং খাবারের শুরুতে লবণ খাওয়াও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক।
লবণ খাওয়ার দোয়া মুবারক
بِسْمِ اللهِ هَنِيْئًا مَّرِيْئًا.
অর্থ: মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে সন্তুষ্টচিত্তে ও তৃপ্তিসহকারে পানাহার শুরু করছি।
খানা খাওয়ার শুরুতে এই দোয়া মুবারক পড়তে হয় :
بِسْمِ اللّٰهِ وَعَلٰى بَرَكَةِ اللهِ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে এবং উনার বরকত মুবারক প্রত্যাশায় শুরু করছি।
খানা খাওয়ার দোয়া মুবারক ভুলে গেলে :
(স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে) যেন বলে-
بِسْمِ اللّٰهِ اَوَّلُهٗ وَاٰخِرُهٗ.
অর্থ : খাবারের শুরুতে মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক এবং শেষেও মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি।
খানা খাওয়ার শেষে এই দোয়া মুবারক পড়তে হয় :
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ.
অর্থ : সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য, যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং সম্মানিত মুসলমান উনাদের অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, খাবারের সময় মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। আবার হাত ধোয়ার পূর্বে হাতে কিংবা আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অবশিষ্টাংশ চেটে খাওয়াও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
খাবার খাওয়ার সময় আঙ্গুল চেটে খাওয়ার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক: প্রথমে শাহাদত আঙ্গুল, অতঃপর মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এবং শেষে বৃদ্ধাঙ্গুল।
মেজবানের জন্য মেহমানের দোয়া মুবারক :
اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি তাদেরকে যে রিযিক্ব মুবারক প্রদান করেছেন তাতে তাদের জন্য বরকত মুবারক দান করুন, তাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ মুবারক করুন।
যে পানাহার করালো তার জন্য দোয়া মুবারক :
اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِىْ وَاسْقِ مَنْ سَقَانِىْ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! যে ব্যক্তি আমাকে আহার করালেন, আপনি উনাকে আহার করান, যে ব্যক্তি আমাকে পান করালেন, আপনি উনাকে পান করান।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।