মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৬)
তাইয়াম্মুমের নিয়ত :
نَوَيْتُ اَنْ اَتَيَمَّمَ لِرَفْعِ الْحَدَثِ وَاِسْتِبَاحَةً للِّصَّلٰوةِ وَتَقَرُّبًا اِلَى اللّٰهِ تَعَالٰى. بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْاِسْلَامِ.
অর্থ : আমি নাপাকী দূর করার জন্য, পবিত্র নামায আদায় করার উদ্দেশ্যে এবং মহান আল্লাহ পাক উনার পবিত্র নৈকট্য মুবারক লাভের নিমিত্তে তাইয়াম্মুম করার নিয়ত করলাম। মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি এবং আমি যে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর আছি, এজন্য মহান আল্লাহ পাক উনার সমস্ত প্রশংসা মুবারক।
মুছাফাহা ও মুয়ানাকা করার দোয়া মুবারকসমূহ :
মুছাফাহা বা করমর্দন করার দোয়া মুবারক :
يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে ও তোমাদেরকে ক্ষমা করুন।
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো: এক হাত দিয়ে নয় বরং দুই হাত দিয়ে মুছাফাহ করা।
মুয়ানাকা বা কোলাকুলি করার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ زِدْ مَحَبَّتِىْ لِلّٰهِ وَرَسُوْلِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমার মুহব্বত আরো বাড়িয়ে দিন মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য অর্থাৎ আপনাদের জন্য।
মুয়ানাকা বা কোলাকুলি করার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক হলো:- প্রথমে ডান কাঁধ মিলাবে, তারপর বাম কাঁধ অতঃপর ডান কাঁধ মিলাতে হবে। ৩ বার মুয়ানাকা করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক।
বিবাহ-শাদী সংক্রান্ত দোয়া মুবারকসমূহ :
দ্রুত বিবাহ হওয়ার দোয়া মুবারক :
رَبِّ لَا تَذَرْنِيْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমাকে একা রাখবেন না। আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। (পবিত্র সূরা আম্বিয়া : আয়াত শরীফ: ৮৯)
দ্বীনদার আহলিয়া ও নেককার সন্তান লাভের দোয়া মুবারক :
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে নি¤েœাক্ত দোয়া মুবারক ইরশাদ মুবারক করেছেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতদেরকে উক্ত দোয়া মুবারকখানা শিক্ষা মুবারক দিয়েছেন। তা হলো-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদেরকে এমন আহলিয়া ও সন্তান দান করুন, যারা আমাদের চোখের শীতলতার কারণ হয়। আর আমাদেরকে মুত্তাক্বীদের অনুসরণীয় করুন।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।