মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৭)
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র তাশাহ্হুদ বা আত্তাহিয়্যাতু :
اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ اَلسَّلَامُ عَلَيْكَ اَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ. اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ. اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ.
অর্থ: সমস্ত সম্মান, সমস্ত ইবাদত এবং সমস্ত পবিত্রতা মহান আল্লাহ পাক উনারই জন্য। আয় আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি সালাম বা শান্তি মুবারক এবং মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক ও উনার বরকত মুবারক বর্ষিত হোক। আয় বারে ইলাহী ! আমার প্রতি বর্ষিত সালাম, রহমত, বরকত মুবারক ইত্যাদি নিয়ামতসমূহ আমাদের প্রতি অর্থাৎ আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের প্রতি এবং আপনার নেক বান্দাদের প্রতিও বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
পবিত্র তাশাহ্হুদ উনার পর মহাসম্মানিত ও মহাপবিত্র দুরূদ শরীফ :
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ. كَمَا بَارَكْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের সাইয়্যিদ, আমাদের মনিব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর খাছ রহমত মুবারক নাযিল করুন। সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপরও তো রহমত মুবারক নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি পরম প্রশংসিত, অত্যধিক মর্যাদাবান। আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের সাইয়্যিদ, আমাদের মনিব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর বরকত নাযিল করুন। সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার উপর এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপরও তো বরকত মুবারক নাযিল করেছেন। নিশ্চয়ই আপনি পরম প্রশংসিত, অত্যধিক মর্যাদাবান।
পবিত্র দোয়ায়ে মাছুরা শরীফ :
اَللّٰهُمَّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ ظُلْمًا كَثِيْرًا وَّلَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ فَاغْفِرْلِىْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِىْ اِنَّكَ اَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমি আমার নফসের উপর অনেক যুলুম করেছি। আর আপনি ব্যতীত গুনাহ ক্ষমা করার কেউ নেই। আপনি নিজ অনুগ্রহ মুবারকে আমাকে ক্ষমা করুন এবং আমার উপর দয়া মুবারক করুন। নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়।
পবিত্র দোয়ায়ে কুনূত শরীফ :
اَللّٰهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ اَللّٰهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ. (صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ)
অর্থ : আয় মহান আল্লাহ পাক! নিশ্চয়ই আমরা আপনার নিকট পবিত্র সাহায্য মুবারক প্রার্থনা করছি এবং আপনার নিকট ক্ষমা চাচ্ছি। আমরা আপনার উপর সম্মানিত ঈমান আনছি এবং আপনার প্রতি তাওয়াক্কুল (ভরসা) করছি। আমরা আপনার উত্তম প্রশংসা করছি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা আপনাকে অস্বীকার করছিনা বা করবো না। বরং আমরা তাদেরকে ত্যাগ করছি এবং বর্জন করছি যারা আপনার নাফরমানী করে। আয় মহান আল্লাহ পাক! আমরা আপনারই সম্মানিত ইবাদত করছি ও আপনার জন্যই পবিত্র নামায পড়ছি ও সিজদা করছি এবং আপনাকে পাওয়ার জন্যই কোশেশ করছি ও আপনারই দিকে অগ্রসর হচ্ছি। আপনার দয়া মুবারকের আশা করছি এবং আপনার শাস্তিকে ভয় করছি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফির, অবাধ্যদের প্রতি আপতিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হায়াত থেকে মউত পর্যন্ত অর্থাৎ সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করতে হবে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানির মশক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (২)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির মশক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক (১)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সহজ ও সম্ভব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আয়না ব্যবহার করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার “মাছ” (২)
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার “মাছ” (১)
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জবাব দেয়ার হুকুম-আহকাম ও পবিত্র সুন্নতী তরীক্বাহ (২)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












