মহাসম্মানিত রজব মাস হলেন মহান আল্লাহ পাক উনার মাস
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থ্যাৎ উনাদের ঘোষণাকৃত চারটি হারাম বা সম্মানিত মাস উনাদের মধ্যে একটি হলো পবিত্র রজবুল হারাম মাস।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “পবিত্র রজবুল হারাম শরীফ হলেন মহান আল্লাহ পাক উনার মাস, পবিত্র শা’বান শরীফ হলেন আমার মাস এবং পবিত্র রমাদ্বান শরীফ হলেন আমার উম্মতের মাস।” সুবহানাল্লাহ!
বলা হয়ে থাকে, তিন অক্ষর বিশিষ্ট ‘রজব’ শব্দটির ‘র’ অক্ষর দ্বারা রহমতের, ‘জীম’ অক্ষর দ্বারা জুরমুন অর্থাৎ গুনাহর এবং ‘বা’ অক্ষর দ্বারা র্বারুন অর্থাৎ অনুগ্রহের সঙ্কেত বহন করে। যেমন মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফে ইরশাদ মুবারক করেন, “আমি আমার বান্দার গুনাহকে আমার রহমত ও অনুগ্রহের মাঝখানে রাখি।” সুবহানাল্লাহ! (মুকাশাফাতুল কুলূব)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি রহমতে খাছ দ্বারা বান্দার গুনাহ ক্ষমা করে বান্দাকে নেককার করেছেন।
অতএব, প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা সকলেরই উচিত এ সম্মানিত মাসে অতীত জীবনের গুনাহখতার জন্য খালিছভাবে তওবা-ইস্তিগফার করে যথাসাধ্য ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করা এবং এজন্য মহান আল্লাহ পাক উনার নিকট মদদ ও তাওফীক কামনা করা।
-মুফতী শুয়াইব আহমদ।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।