মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার নেহারী (اَلْكُرَاعَ) আল কুরা’
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَابِسٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ حَضْرَتْ أُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصَّدِّيقَةَ عَلَيْهَا السَّلَامُ عَنْ لُحُوْمِ الْأَضَاحِيِّ؟ قَالَتْ كُنَّا نَـخْبَأُ الْكُرَاعَ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا ثُـمَّ يَأْكُلُهٗ.
অর্থ: “হযরত আব্দুর রহমান ইবনে আবিস রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। উনার পিতা বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে কুরবানীর গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমরা এক মাস পর্যন্ত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে পেশ করার জন্য কুরবানীর পশুর পা তুলে রাখতাম। এরপর তিনি তা আহার মুবারক করতেন। ” (নাসায়ী শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ৪৪৩৩)
মহাসম্মানিত সুন্নতী খাবারের তালিকায় নেহারি একটি বিশেষ খাদ্য মুবারক। অনেকেই এটি তৈরির রেসিপি জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক, কিভাবে রান্না করবেন গরুর নেহারি।
উপকরণ:
গরুর পা ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭/৮ খ-, ৮ লিটার পানি, অল্প হলুদ গুঁড়া ও পরিমাণমতো লবণ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি বড় এক কাপ, তেজপাতা ৪টা, দারুচিনি ছোট ৪/৫ টুকরা, এলাচ ৪/৫টা, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩/৪টা।
প্রণালী:
গরুর পায়ের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সিদ্ধ করুন তিন থেকে চার ঘণ্টা। পানি কমে এলে আঁচ কমিয়ে দিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ দিয়ে দিন।
এবার আঁচে বসিয়ে রাখুন আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা গোশত সেদ্ধ হলো কিনা দেখুন। পানি বেশি টেনে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে গেলে, সুগন্ধ বের হলে নামিয়ে নিন। চালের রুটি, পরোটা বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও মহাসম্মানিত সুন্নতী খাবার নেহারি।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।