সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (৩য় পর্ব)
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
فَأَعْرِضْ عَن مَّنْ تَوَلّٰى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
অর্থ : আপনি উম্মতদের বলে দিন, তারা যেন ঐ সমস্ত ব্যক্তিদের ছোহবত থেকে বিরত থাকে, যারা মহান আল্লাহ পাক উনার যিকির থেকে বিমুখ হয় বা ফিরে যায় এবং পার্থিব জীবন ব্যতীত কিছুই চায় না। (পবিত্র সূরা নজম শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৯)
অর্থাৎ যারা যিকির থেকে বিমুখ, মহান আল্লাহ পাক তিনি তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। কেননা, তাদের কাছে রহমত উনার পরিবর্তে জহমত থাকে। যার ফলে তাদের সাথে চলা-ফেরা, উঠা-বসা করার দ্বারা সেই জহমত লাভ হয়ে থাকে। এজন্য মহান আল্লাহ পাক তিনি যিকিরকারী উনাদের ছোহবতকে লাযিম (আবশ্যক) করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ২৮নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَه ۖ
অর্থ : আপনি উম্মতদেরকে বলে দিন, তারা যেন ঐ সমস্ত ব্যক্তিদের ছোহবত মুবারককে লাযিম করে নেয়, যাঁরা সকাল-সন্ধ্যা সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে উনাদের রব তা‘য়ালা উনাকে ডাকেন বা যিকির করেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে,
عَنْ حَضْرَتْ أَبِىْ رَزِيْنٍ رَضِىَ اللهُ عَنْهُ أَنَّه قَالَ لَه رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَدُلُّكَ عَلٰى مِلَاكِ هٰذَا الأَمْرِ اَلَّذِىْ تُصِيْبُ بِه خَيْرَ الدُّنْيَا وَالْاٰخِرَةِ عَلَيْكَ بِمَجَالِسِ أَهْلِ الذِّكْرِ وَ إِذَا خَلَوْتَ فَحَرِّكْ لِسَانَكَ مَا اسْتَطَعْتَ بِذِكْرِ اللّٰهِ.
অর্থ : হযরত আবূ রযীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, “আমি কি আপনাকে জানিয়ে দিব না, এই সম্মানিত দ্বীন ইসলাম উনার মৌলিক বা মূল বিষয় কী? যা দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতে কল্যাণ বা ভালাই হাছিল করতে পারবেন। (তারপর বললেন) তবে আপনি আহলে যিকির তথা ওলীআল্লাহ উনাদের মজলিস মুবারক আপনার জন্য আবশ্যক করে নিবেন। আর যখন উনাদের ছোহবত মুবারক থেকে বের হয়ে আসবেন তখন যতটুকু সম্ভব আপনার যবানকে মহান আল্লাহ পাক উনার যিকিরে মশগুল রাখবেন।
প্রত্যেক বান্দা-বান্দীকে দু’টি বিষয় স্মরণ রাখতে হবে। প্রথমত আহলে যিকির উনাদের ছোহবত ইখতিয়ার করা। দ্বিতীয়ত অন্যান্য সময় যিকিরে মশগুল থাকা। তবেই তাদের পক্ষে কামিয়াবী লাভ করা সম্ভব হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اُذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ
অর্থ: "তোমরা বেশী বেশী মহান আল্লাহ পাক উনার যিকির করো, অবশ্যই তোমরা সফলতা লাভ করবে।" (পবিত্র সূরা আনফাল শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৫)
অর্থাৎ যিকির করলেই সফলতা লাভ করা যাবে, আর যিকির না করলে সফলতা লাভ করা যাবেনা।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ক্বায়লা বিনতে মাখরামা আত তামীমিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৬)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












