পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এ প্রসঙ্গে বলা হয়-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِىَ اللهُ تَعَالٰي عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْكَبَائِرُ: اَلْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ
“হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, কবীরা গুণাহর অন্তর্ভুক্ত হচ্ছে- আল্লাহ পাক উনার সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্যতা অর্থাৎ অবাধ্য হওয়া আর মানুষকে হত্যা করা। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার যে হক্ব রয়েছে, সেটা আদায় করতে হবে এবং তার সাথে সাথে হক্কুল ইবাদের মধ্যে প্রথম হচ্ছে- পিতা-মাতার হক্ব আদায় করা। কারণ, পিতা-মাতার হক্ব কঠিন বিষয়। যে পিতা-মাতাকে সন্তুষ্ট করতে পারবে মূলতঃ তার ইহকাল এবং পরকাল কামিয়াব।”
এ প্রসঙ্গে বলা হয়, শাফেয়ী মাযহাবের বিশিষ্ট বুযুর্গ এবং আলিম, হযরত সালীম বিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করেন, ছোট বেলায় উনার স্মরণশক্তি তেমন ছিলনা, খুব দুর্বল স্মরণশক্তি ছিল। পড়াশুনা সম্পর্কে তিনি বলেন যে, সূরা ফাতিহা শরীফ পড়লে আমার স্মরণ থাকতো না। আমি একদিক থেকে পড়ে যেতাম আর একদিক থেকে তা ভুলে যেতাম। আমার স্মরণশক্তি এত দুর্বল ছিল যে, সূরা ফাতিহা শরীফ উনার সাতটা আয়াত শরীফ আমার পক্ষে মুখস্ত রাখা খুব কঠিন ছিল। কিন্তু আমার সঙ্গী-সাথী যারা ছিল, তারা পড়াশুনায় আমার থেকে অনেক দ্রুতগতিতে এগিয়ে যেতে লাগলো।
উল্লেখ্য, তখন আমাদের এলাকাতে কয়েকজন লোক ছিলেন যারা দ্বীনদার, পরহেযগার ও আল্লাহ্ওয়ালা। উনারা আমাকে পরামর্শ দিলেন যে, তুমি এক কাজ করো, তোমার মায়ের থেকে তুমি দোয়া নাও। তোমার মাকে বল, তোমার স্মরণ শক্তির জন্য যেন তোমার মা দোয়া করেন।
হযরত সালীম বিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি সেটা শুনাসত্ত্বেও বুঝতে পারিনি, যেহেতু আমার বয়স অল্প ছিল। কিন্তু তারপরেও আমার মায়ের কাছে দোয়ার জন্য আরজু করলাম। আমার মা আমার জন্য দোয়া করলেন।
শেষে দেখা গেল, মহান আল্লাহ পাক উনার কি কুদরত এবং রহমত যে, আমার স্মরণশক্তি এত প্রখর হলো, যারা এতদিন আমার সাথে পড়াশুনা করেছে, আমার থেকে অনেক এগিয়েছিল, মহান আল্লাহ পাক উনার রহমতে আমার মায়ের দোয়ার বদৌলতে আমি অল্প সময়ের মধ্যেই তাদের সবাইকে অতিক্রম করে গেলাম। সুবহানাল্লাহ! এবং আমার মায়ের দোয়ার বদৌলতে প্রখর স্মরণশক্তি হওয়ার কারণেই পরবর্তীতে আমি সবচাইতে বড় ফক্বীহ এবং সমঝদার হিসেবে পরিগণিত হলাম। সুবহানাল্লাহ!
পিতা-মাতা যে দোয়া করে থাকেন সন্তানের জন্য তা নির্ঘাত কবুলযোগ্য। অন্তরের দোয়া যেটা সেটাই মূল বিষয়। দোয়া চাইবে আর উনারা দোয়া করবেন তা মূল বিষয় নয়। বরং উনারা যদি অন্তর থেকে দোয়া করেন অবশ্যই সেটা সন্তানের জন্য কামিয়াবীর কারণ। কেননা, কোন পিতা-মাতা চাননা যে, সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাক।
এজন্য কিতাবে উল্লেখ করা হয়ে থাকে যে, কোন ওস্তাদ বা পিতা বা আলিম সে চায় যে, সে বড় আলিম হোক, বড় ফক্বীহ্ হোক, সমঝদার হোক। কিন্তু সন্তানের জন্য যখন দোয়া করে তখন কিন্তু দোয়া করে যে, মহান আল্লাহ পাক তিনি তাকে আমার চেয়ে বড় করে দিন।
কিন্তু যখন সন্তানের জন্য দোয়া করে তখন কিন্তু সে দোয়া করে যে, মহান আল্লাহ পাক তিনি আমার সন্তানকে আমার চাইতেও বড় করে দিন। এটা সমস্ত পিতারই একটা আদত। সন্তানের জন্য যখন পিতা দোয়া করে, ঠিক তদ্রুপই দোয়া করে। যদি সন্তানকে পিতা অন্তর থেকে দোয়া করে সেটা মহান আল্লাহ পাক তিনি অবশ্যই কবুল করেন। আর হাক্বীক্বীভাবে সন্তানকে পিতা যে কতটুকু মহব্বত করেন সেটা সন্তানের পক্ষে অনুধাবন করা কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (২য় পর্ব)
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কথিত স্বজন-পরিজন হলেও কাফিরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৫)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












