মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্র, মার্কিন গোয়েন্দা তথ্যে তোলপাড়
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া এবং এ নিয়ে অনেকদূর এগিয়েও গেছে দেশটি, যা যুক্তরাষ্ট্রের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য বড় হুমকি। এমন তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে সবাই, বিশেষ করে যুক্তরাষ্ট্র।
গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন গোয়েন্দারা কংগ্রেস ও ইউরোপের তাদের মিত্রদেশগুলোকে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সাবেক এক কর্মকর্তা বলেছে, ‘যদি এ ধরনের বিধ্বংসী স্যাটেলাইট অস্ত্র মোতায়েন করা হয় (মহাকাশে), তাহলে এটি জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা, মহাকাশ থেকে নজরদারি, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কমান্ড-এন্ড কন্ট্রোল অপারেশন ধ্বংস করে দিতে পারে।’
মার্কিন ওই কর্মকর্তারা আরও জানিয়েছে, গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস চুক্তি’ থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কি না- এ নিয়েও প্রশ্ন উঠেছে। ওই চুক্তি অনুযায়ী, সব কক্ষপথে পারমাণবিক অস্ত্র মোতায়েন নিষিদ্ধ।
ওই কর্মকর্তা আরও বলেছে, ‘তবে দেখা যাচ্ছে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের খুব কাছাকাছি এখনো যায়নি, তাই একে এখনই জরুরি হুমকি বলা যাবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)