মসজিদে এবার পবিত্র কুরআন শরীফ পোড়ালো ইসরায়েলি সন্ত্রাসী সেনারা
, ২০ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৬ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গাজার একটি মসজিদে ইসরায়েলি সন্ত্রাসবাদী সৈন্যদের পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, ‘পবিত্র কুরআন শরীফ পোড়ানো এবং মসজিদ অপবিত্র করা এবং ধ্বংস করা হলো এদের চরমপন্থী প্রকৃতি এবং আমাদের জাতির পরিচিতি ও পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে এদের বিদ্বেষে পরিপূর্ণ অপরাধী সৈন্য ও তাদের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ।’
আল জাজিরার আরবী সংস্করণে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সন্ত্রাসবাদী সৈন্যরা উত্তর গাজার বানি সালা মসজিদে সংরক্ষিত পবিত্র কুরআন শরীফ উনার পাতা ছিড়ে ছিড়ে তাতে আগুন দিচ্ছে।
চ্যানেলটি সন্ত্রাসবাদী ইসরায়েলি ড্রোনে তোলা একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, ড্রোনটি খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে বোমা ফেলছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, সন্ত্রাসবাদী ইসরায়েল গত ১০ মাসে গাজায় হামলা চালিয়ে ৬১০টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে।
গত শনিবার হামাস ‘বিশ্বের মুক্ত লোকজনকে’ ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র স্থাপনা রক্ষা এবং গাজা উপত্যকায় ‘নিশ্চিহ্ন করার যুদ্ধ’ বন্ধ করতে ভূমিকা পালন করার আহ্বান জানায়।
সন্ত্রাসবাদী পরগাছা ইসরায়েলি হামলায় গাজায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই ছিটমহলটির প্রায় পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স জানিয়েছে, গাজায় পবিত্র কুরআন শরীফ অবমাননা করা এবং মসজিদগুলোকে টার্গেট করাতে প্রমাণিত হয় যে ‘গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের যুদ্ধটি একইসাথে খোদ দ্বীন ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ।’
গ্রুপটি সন্ত্রাসবাদী ইসরায়েলি নির্যাতনের নিন্দা করার জন্য বাইডেনের প্রতিও আহ্বান জানায়।
গাজার ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর পাশে জামাতে নামায পড়া অব্যাহত রেখেছে। তবে অনেকবার জামাতে নামাযের মধ্যেই দখলদার ইসরায়েলিরা বোমা বর্ষণ করেছে। গত মাসে উত্তর গাজার শাতি উদ্বাস্তু শিবিরে বিধ্বস্ত একটি মসজিদের পাশে নামায পড়ার সময় ইসরায়েলি সন্ত্রাসবাদী হামলায় অন্তত ২০ জন শহীদ হয়। সূত্র: আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)