মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৫০)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার ইফতারের পরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এর জেরে, শনিবার ইফতারের পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে, গুরুতর আহতাবস্থায় আজাহার আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।