মরুভূমির দুম্বা এখন নাটোরের খামারে, ভিড় বাড়ছে ক্রেতাদের
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নাটোর সংবাদদাতা:
শুষ্ক মরুভূমির প্রাণী দুম্বা এখন বেড়ে উঠছে নাটোরের সবুজ মাটিতেই। জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে সফল খামারি হান্নান সরকারের হাত ধরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এ দুম্বার খামার। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে বেড়েছে দুম্বার চাহিদা। আর সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে।
মাত্র আট বছর বয়সে বাবাকে হারানোর পর দুই-তিনটি ছাগল পালন দিয়েই যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। সেই ছোট উদ্যোগই পরিণত হয়েছে গরু, ছাগল, গাড়ল ও দুম্বার বিশাল এক খামারে। ৩২ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই খামারে তার সাফল্যের পথচলায় সঙ্গী হয়েছেন দুই ভাই আনোয়ার ও ফেরদৌস সরকার।
হান্নান সরকার জানান, বাবা মারা যাওয়ার পর বাড়িতে দুই-একটি করে ছাগল পালন শুরু করেন। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে থাকে। ২০১০ সালে গাড়ল পালনের মাধ্যমে বড় পরিসরে খামার শুরু করেন তিনি। এরপর পরিচিত ব্যবসায়ীদের সহায়তায় ভারত থেকে তিনটি মাদি ও একটি পুরুষ দুম্বা সংগ্রহ করেন। সেই চারটি দুম্বা থেকেই তার খামারে দুম্বার সংখ্যা ৬০-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩০টি দুম্বা আসন্ন কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। জাত, আকার ও গঠনভেদে এসব দুম্বার দাম হাঁকানো হচ্ছে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত।
তিনি বলেন, শুরুতে তেমন চাহিদা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দুম্বার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে কুরবানির মৌসুমে এর চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কুরবানির পশু হিসেবে দুম্বা কিনতে আসেন। আবার অনেকে শুধু এই ব্যতিক্রমী প্রাণীটিকে এক নজর দেখার জন্যও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।
দুম্বা পালনে হান্নানের সাফল্য দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। তার খামার থেকে দুম্বা নিয়ে অনেকে স্বল্প পরিসরে খামার শুরু করেছেন। হান্নান সরকার নিজের খামারের পাশাপাশি অন্য খামারিদের উৎপাদিত দুম্বাও বিক্রিতে সহায়তা করেন। তিনি জানান, গত কুরবানিতে নিজের এবং অন্য খামারিদের মিলিয়ে ৮০টি দুম্বা বিক্রি করেছিলেন। এ বছর ক্রেতাদের বিপুল সাড়া পাওয়ায় এই সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করছেন।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দীন বলেন, দুম্বা মূলত গ্রীষ্মপ্রধান ও শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও বর্তমানে বাংলাদেশের আবহাওয়াতেও এটি ভালোভাবে মানিয়ে নিচ্ছে। দেশে তাপমাত্রা বৃদ্ধির কারণে দুম্বা পালন এখন আরও সম্ভাবনাময় হয়ে উঠছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












