মধ্যরাতেও দীর্ঘ সারি : পুলিশের পাহারায় চলছে জ্বালানি তেল বিক্রি
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
যুদ্ধের ছায়া ঢাকার জ্বালানি তেলের বাজারেও এসে পড়েছে। এর ফলে এক "কৃত্রিম অস্থিরতার ছোপ" ফেলেছে দেশের পেট্রোলপাম্পগুলোতেও।
বিশ^বাজারের জন্য জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার "প্রবল গুজব" আর দেশীয় বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিশেষ করে নীলক্ষেত, পরিবাগ এবং মৎস্য ভবন এলাকার পাম্পগুলোতে ভোর থেকেই শুরু হয় যানবাহনের দীর্ঘ সারি, যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে এক অভূতপূর্ব বিশৃঙ্খলার রূপ নেয়। গত সোমবারও (৯ মার্চ) ছিলো একই চিত্র। ওইদিন সকাল থেকে শুরু হওয়া যানবাহনের দীর্ঘ সারি মধ্যরাত পর্যন্ত ছিলো।
ডিজিটাল মিটারে তেলের কাঁটা ঘুরলেও গ্রাহকদের মনের অস্থিরতা কিছুতেই থামছে না, বরং প্রতি লিটার তেলের জন্য চলছে এক নিরব লড়াই।
নীলক্ষেত মোড়ের একটি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের ক্ষোভ এখন চরমে। পাম্প কর্তৃপক্ষ সীমিত সরবরাহের অজুহাতে কাউকে ২০০ আবার কাউকে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না, অথচ বাইকারদের দাবি এই দুর্মূল্যের বাজারে অন্তত ৫০০ টাকার তেল না পেলে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে।
একজন ক্ষুব্ধ মোটরবাইক চালক রনি আক্ষেপ করে জানান, দীর্ঘ অপেক্ষার পর মাত্র ৩০০ টাকার তেল নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, যা দিয়ে বড়জোর একদিন চলা সম্ভব।
একই চিত্র দেখা গেছে প্রাইভেট কার চালকদের ক্ষেত্রেও; সরকারি কঠোর নির্দেশনায় একটি গাড়িতে ১০ লিটারের বেশি তেল সরবরাহ করা হচ্ছে না। চালকদের দাবি, পাম্পে আসার ভোগান্তি ও যানজট এড়াতে এই সীমা অন্তত ৩০ থেকে ৪০ লিটারে উন্নীত করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)