মধ্যপ্রাচ্য উত্তেজনা: জ্বালানি নিয়ে দুশ্চিন্তা আরো বাড়লো
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলজুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি স্বাধীনতাকামীরা। হুথি বাহিনীর যোদ্ধারা গত জুমুয়াবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
হুথিদের এই তৎপরতার মাধ্যমে হরমুজের পর বৈশ্বিক জ্বালানি পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার আরো মারাত্মক আকারে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যদিও হুথিদের দাবি, কেবল সৌদি আরব ছাড়া বাব আল-মান্দেব সবার জন্য উন্মুক্ত। সৌদি আরব ইয়েমেনের গৃহযুদ্ধে একটি জোট তৈরি করে কয়েক বছর ধরে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে।
বৈশ্বিক নৌ পরিবহনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ নৌপথ হচ্ছে হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও বাব আল-মান্দেব। স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানির ২৭ শতাংশ ও এলএনজির ২০ শতাংশ পরিবহন হয়। সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অন্তত ১২ থেকে ১৫ শতাংশ এবং এলএনজি বাণিজ্যের অন্তত ৮ শতাংশ পরিবহন হয়। আর বাব আল-মান্দেব দিয়ে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১১ শতাংশ আর এলএনজির ৮ শতাংশ পরিবহন হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যায়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারেরই চার কর্মকর্তা বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে হুথিরা পৌঁছে গেছে। এর আগে দুই সরকারি কর্মকর্তা জানায়, পেরিম দ্বীপের মুখোমুখি থাকা ধুবাব নগর হুথিদের দখলে গেছে এবং পেরিম দ্বীপ থেকে সরকারি বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ নগর বন্দর মোখার দখল নিয়েছে হুথিরা।
সৌদি আরবের পূর্বদিকে থাকা লোহিত সাগর থেকে আরব সাগরে পড়ার একমাত্র নৌপথ বাব আল-মান্দেব। দক্ষিণ দিকের প্রবেশপথ। এটি হরমুজ প্রণালি এড়িয়ে ইউরোপে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল পরিবহনের একটি বিকল্প রুট হিসেবে কাজ করে। এর আগে যখন হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হামলা চালিয়েছিলো, তখন সেখানে নৌ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিলো।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বাব আল-মান্দেবে হুথিদের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা হলে বৈশ্বিকভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েও জ্বালানি তেলের পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে তেলের দাম আরও বাড়তে পারে। ইতোমধ্যেই ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানির বাজার অস্থিতিশীল। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সুবিধাজনক অবস্থায় যেতে পারে ইরান।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। ফলে বাব আল-মান্দেব দিয়ে নিজেদের জ্বালানি পরিবহন করছিলো সৌদি আরব। হুথিদের অবরোধ স্থায়ী হলে প্রত্যক্ষভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকবে সৌদি আরব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












