মণিপুরে সহিংসতা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, লোকসভায় বিতর্ক
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী মোদির সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সদ্য লোকসভার সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেসের নেতা রাহুল বিরোধী দলের পক্ষে বিতর্ক শুরু করবে।
বিতর্ক শেষে আইনপ্রণেতারা এই প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোট দেবে।
এই ভোটে মোদির সরকারের হারার কোনো সম্ভাবনা নেই, কারণ লোকসভার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও মিত্রদের হাতে।
তবে বিরোধী দলের নেতারা বলছে, এই বিতর্ক মণিপুর রাজ্যে চলমান সহিংসতার ঘটনাগুলো নিয়ে মোদিকে কথা বলতে বাধ্য করবে।
চলমান অধিবেশনটি শুরু হয়েছে ২০ জুলাই থেকে। অধিবেশন শুরুর পর থেকেই বিরোধী দলের নেতারা মণিপুরের সহিংসতা নিয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে দাবি জানিয়ে আসছে।
এর আগেও ২০১৮ সালে মোদির সরকারের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হলেও তা ব্যর্থ হয়।
নতুন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বিতর্কের মাধ্যমে ২৬টি বিরোধীদলের নতুন জোট 'ইন্ডিয়া' তাদের একাত্মতা প্রকাশের সুযোগ পাবে। জুলাইতে গঠিত এই জোটের লক্ষ্য আগামী বছরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজেপিকে পরাজিত করা।
বৃহস্পতিবার মোদি বিতর্কের জবাব দেবে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)