ভোলায় র্যাবের অভিযানে ‘জিনের বাদশা’ আটক
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভোলা সংবাদদাতা:
অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে বিকাশে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কামাল উদ্দিন মীর নামে এক কথিত 'জিনের বাদশা'কে গ্রেপ্তার করেছে র্যাব।
গত সোমবার (১লা আগস্ট) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড ডাইভারশন রোডের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, এই প্রতারক চক্রটি 'জিনের বাদশা' সেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। তারা পারিবারিক সমস্যা সমাধান ও বশীকরণের মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল।
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দিদারুল আলম নামের একজন ব্যক্তি তাদের অনলাইনে দেওয়া বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। প্রতারকরা তার ব্যক্তিগত সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী দিদারুল আলম পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে র্যাব অভিযান চালিয়ে প্রধান প্রতারক কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দিন তার প্রতারণার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও র্যাব কমান্ডার জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)