ভোট ছাড়া অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করে কাউকে সুযোগ করে দিলে জাতি তা মেনে নেবে না।
সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আগের একাধিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং তার এবং তার প্রেস সচিবের বিভিন্ন মন্তব্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের কথা উঠে এসেছে, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, আমরা চাই, প্রধান উপদেষ্টা জাতির সামনে নির্দিষ্ট করে জানিয়ে দিন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দেবেন।
বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।
সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হবে বিএনপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)