অসম্পূর্ণ গবেষণা প্রকাশে বিভ্রান্ত হচ্ছেন ভোক্তারা:
ভোগ্যপণ্যে গবেষণা প্রতিবেদন প্রকাশে নীতিমালা চান শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ভোগ্যপণ্য নিয়ে কোন বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একইসঙ্গে এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের আহ্বানও জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক গণশুনানিতে বক্তারা এসব দাবি তুলে ধরেন।
গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, প্রতিটি গবেষণাকেই বিএসটিআই গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে এবং দেশে মানসম্পন্ন গবেষণা হওয়া প্রয়োজন। তবে গবেষণার ফলাফল প্রকাশ এমনভাবে হওয়া উচিত নয়, যাতে জনমনে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি হয়।
তিনি বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যে গবেষণা হয়েছে, তার ফলাফল প্রকাশের আগে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসটিআইকে অবহিত করা হলে তা আরও সমন্বিত ও গ্রহণযোগ্য হতো।
তিনি আরও বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ বিশে^র কোনও স্বীকৃত মানদ-েই এ উপাদানের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও)-সহ বিভিন্ন আন্তর্জাতিক মান যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেন, কোনও বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণার ফলাফল সব সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পন্ন হয়েছে- এমন নিশ্চয়তা থাকে না। তাই গবেষণা প্রকাশের আগে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিষয়টি পর্যালোচনা বা যাচাই করা হলে বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে।
স্কয়ার গ্রুপের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র লিগ্যাল কাউন্সেল মো. সোহেল হোসেন বলেন, টুথপেস্ট বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত একটি পণ্য। ফলে এ ধরনের গবেষণার ফলাফল প্রকাশের আগে বিএসটিআইয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এতে প্রকৃত তথ্য যাচাইয়ের সুযোগ থাকতো এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ব্যবসায়িক ক্ষতি এড়ানো সম্ভব হতো।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক বিপণনবিষয়ক উপদেষ্টা শফিকুর রহমান ভূঁইয়া সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ তুলে ধরে বলেন, কয়েকটি বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট থাকার দাবি করা হলেও পরে বিএসটিআই ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষায় ওই উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু এর আগেই নেতিবাচক প্রচারণার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসার অপূরণীয় ক্ষতি হয়েছে।
বক্তারা বলেন, অসম্পূর্ণ বা যাচাইবিহীন গবেষণা প্রকাশের ফলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা বা ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রতিষ্ঠানের বাজার ও সুনাম ক্ষতিগ্রস্ত করে। তাই ভোক্তা সুরক্ষার পাশাপাশি শিল্প খাতের স্বার্থ রক্ষায় গবেষণা প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় নিশ্চিত করা জরুরি।
গণশুনানিতে বিএসটিআইয়ের সেবা আরও সহজ ও ব্যবসাবান্ধব করার লক্ষ্যে কয়েকটি প্রস্তাবও উঠে আসে। এর মধ্যে রয়েছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু, সব ধরনের আবেদন ও প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়ার সুযোগ, নতুন লাইসেন্সের পাশাপাশি নবায়নের আবেদনও অনলাইনে গ্রহণ, ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য গ্রোয়িং-আপ মিল্কের বাংলাদেশ মান প্রণয়ন এবং মোড়কজাত পণ্যের আইন ও বিধিমালার কয়েকটি ধারা সময়োপযোগী করার উদ্যোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধকোটি টাকা খরচ শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারণা ও প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানবপাচার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিবিড় পর্যবেক্ষণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের কঠোর নির্দেশনা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












