ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার তেল বিক্রি ও বিপণন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ। ঘোষণায় আরো বলা হয়, তেল বিক্রির অর্থ কিভাবে ব্যবহৃত হবে সেটাও যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে। খবর আল-জাজিরার।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর দেশটির তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ জোড়ালো করছে।
গত বুধবার (৭ জানুয়ারি) মার্কিন জ্বালানি বিভাগ জানায়, তারা বিশ্ববাজারে ভেনেজুয়েলার তেল ‘বাজারজাতকরণ শুরু করেছে’ এবং বিক্রির সব অর্থ ‘প্রথমে বিশ্বব্যাপী স্বীকৃত ব্যাংকগুলোতে মার্কিন-নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে’।
বিভাগটি আরো জানায়, ‘ভেনেজুয়েলার তেল বিক্রির এই অর্থ মার্কিন সরকারের বিবেচনার ভিত্তিতে আমেরিকান জনগণ ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করা হবে।’
বিবৃতিতে বলা হয়, “এই তেল বিক্রি অবিলম্বে শুরু হচ্ছে এবং প্রাথমিকভাবে প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির সম্ভাবনা রয়েছে। এটি অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে।”
এর কয়েক ঘণ্টা পর, ট্রাম্প নিজেই এই অর্থ কিভাবে খরচ হতে পারে সে বিষয়ে মন্তব্য করে। সে ইঙ্গিত দেয়, ভেনেজুয়েলা তাদের তহবিল দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছে, “আমাকে জানানো হয়েছে যে, ভেনেজুয়েলা আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্য কিনবে।”
সে আরো যোগ করে, “এই কেনাকাটার মধ্যে অন্যান্য জিনিসের পাশাপাশি থাকবে আমেরিকার কৃষি পণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)