ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট, গ্রেপ্তার শতাধিক
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ভেঙে পড়া ভবন থেকে লুটপাট ও ডাকাতি এবং ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার দায়ে শতাধিক লোককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাতে রোববার সিএনএন এই খবর জানায়।
পরিচয় প্রকাশ না করা শর্তের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হাতায়ে প্রদেশের ৪২ সন্দেহভাজনকে ঘিরে তদন্ত করা হয়। তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন থেকে লুটের অভিযোগ রয়েছে।
ওই সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে, ৪০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা দল ছয়টি বন্দুক, তিনটি রাইফেল, স্বর্ণালঙ্কার, ব্যাংক কার্ড, নগদ ১১ হাজার ডলার ও ৭০ হাজার লিরা জব্দ করা হয়েছে।
হাতায়ে প্রদেশে ত্রাণকর্মীকে হুমকি এবং ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ছয় ট্রাকভর্তি খাদ্য লুটের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইস্তানবুলে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দক্ষিণাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশের ভুক্তভোগীদের সঙ্গে ফোনে প্রতারণা করেছেন।
আনাদুলু বলছে, দেশটিতে কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভূমিকম্পে আঘাত হানা অঞ্চলে তারা লুটপাট ও ডাকাতি করছে।
প্রেসিডেন্ট এরদোয়ান ইতোমধ্যে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন তুরস্কে। এই অবস্থা চলাকালে তদন্ত কর্মকর্তারা অভিযুক্তদের একটানা সর্বোচ্চ ৭ দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখতে পারবেন। স্বাভাবিক পরিস্থিতিতে এ ধরনের অপরাধীদের একটানা সর্বোচ্চ ৪ দিন হেফাজতে রাখার বিধান আছে দেশটির আইনে।
ভূমিকম্প দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে সে বলেন, ‘আমরা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছি; তার অর্থ- দুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে যারা লুটপাট , অপহরণ বা অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)