ভুয়া তথ্য ছড়াচ্ছে ওয়াগনারপ্রধান: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গতকাল শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে এ সম্পর্কে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ও ভিডিও পোস্টের মাধ্যমে প্রিগোজিন রুশ বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে, সেসব কেবল বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যহীনই নয়, বরং উসকানিমূলকও।’
‘রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে এবং সেখানে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হচ্ছে। আমাদের সেনারা কেন তার সহযোগী বাহিনীর ওপর হামলা চালাবে?’ বলা হয় বিবৃতিতে।
মস্কোর দিকে এগোচ্ছে রাশিয়ার ‘প্রাইভেট আর্মি’:
প্রিগোজিন বলেছে, রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাত করে তবেই সে মরবে। এর কয়েক ঘণ্টা আগে রাশিয়া তার বিরুদ্ধে সামরিক বিদ্রোহের অভিযোগ আনে।
ইয়েভগেনি প্রিগোজিন বলেছে, ওয়াগনার গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে রাশিয়ার রোস্তভ-অন-দন শহরে প্রবেশ করেছে।
এদিকে রাশিয়া থেকে আসা খবর অনুযায়ী, ইয়েভগেনি প্রিগোজিন রোস্তোভ-অন-দন শহরে রুশ সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে।
প্রিগোজিন বলেছে, আমরা এখানে সেনাপ্রধান ও শোইগুর সঙ্গে দেখা করতে চাই। তারা না আসা পর্যন্ত আমরা এখানেই থাকব, রোস্তভ শহর অবরোধ করব এবং তারপর মস্কোর দিকে অগ্রসর হবো।
এদিকে জুমুয়াবার রাত থেকে রাজধানী মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি ভবন ও ট্রাফিক হাবগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে লিপেৎস্ক প্রদেশের গভর্নর নাগরিকদের দক্ষিণে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের আহ্বান জানানোর অভিযোগে প্রিগোজিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাশিয়ার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফএসবি)। প্রিগোজিনের বিরুদ্ধে রাশিয়ায় সামরিক অভ্যুত্থান চালানোর অভিযোগও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)