হামাসের বীরত্ব:
ভারত মহাসাগর পর্যন্ত হামলা বিস্তৃত করার ঘোষণা হুতির
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আশির, ১৩৯১ শামসী সন , ১৬ মার্চ, ২০২৪ খ্রি:, ০২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইয়েমেনের হুতির নেতা আব্দুল মালিক আল-হুতি। প্রয়োজনে ভারত মহাসাগর ও উত্তমাশা অন্তরীপ পর্যন্ত এই হামলা বিস্তৃত করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার এই হুতি নেতা ভাষণে বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে হুতি। অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৩৪ হুতি সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার জেরে গত নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতিরা। এখন পর্যন্ত ৭৩টি জাহাজে হামলা চালানো হয়েছে।
এমন পরিস্থিতিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকা ও যুক্তরাজ্য।
এদিকে শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হুতি। বৃহস্পতিবার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ। এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)