ফিলিস্তিনে যেভাবে পালিত হয় মাহে রমজান
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মুসলমানদের প্রথম কিবলার দেশ ফিলিস্তিন। বহু নবী-রাসুল আলাইহিমুস সালাম উনাদের আগমণ স্থান এই ফিলিস্তিন। এখানকার মানুষ রমজানকে বরণ করে নেন একটু অন্যভাবে। রমজানকে স্বাগত জানান আলোকময় করে। সাজিয়ে তোলেন নিজেদের ঘর, মসজিদ ও অফিস-আদালত। ফিলিস্তিনের অঞ্চলভেদে নানা রকমের ঐতিহ্যবাহী খাবার ইফতার আর সাহ্রিতে প্রস্তুত করা হয়।
মাসখান ও মাফতইল দিয়ে ইফতার করেন তারা। মাসখান ও মাফতইল তৈরি করা হয় মুরগির গোশত, রসুন, পেঁয়াজ, তেল ও জয়তুনের সঙ্গে বিভিন্ন প্রকারের ঘি দিয়ে। খাবারটি দেখতে অনেকটা আমাদের পোলাওয়ের মতো। স্বাদে-ঘ্রাণে অনন্য এই খাবার ফিলিস্তিনিদের ইফতারির টেবিলের নিয়মিত আয়োজন।
ফিলিস্তিনিদের ইফতারির টেবিলের অন্যতম উপাদান হলো আচার এবং বিভিন্ন প্রকার সবজি দিয়ে তৈরি সালাদ। সালাদ আর সবজি ইফতারে যেমন থাকে, তেমনি সাহ্রিতেও থাকে। ইফতারি বিনিময় করা ফিলিস্তিনিদের সংস্কৃতি। ইফতারির পাত্র সাজিয়ে তারা প্রতিবেশীদের দিয়ে আসেন। এতে সম্পর্ক আরও মজবুত হয়।
ফিলিস্তিনিরা রমজানে সারা রাত মসজিদে ইবাদত করে থাকেন। এ ছাড়া কোরআন তিলাওয়াত ও জিকির করেন। বায়তুল মাকদিসের চত্বরে তারাবি পড়তে আগ্রহী থাকেন সব বয়সের মানুষ। ফিলিস্তিনিরা তাদের শিশুদেরও রোজার রাখতে দারুণ উদ্বুদ্ধ করেন।
ফিলিস্তিনিদের আরেক বৈশিষ্ট্য হলো রমজানকে সামনে রেখে নতুন তসবি, জায়নামাজ, মেসওয়াক, আতর, টুপি ইত্যাদি কেনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)