ভারতের ইসলামবিদ্বেষ:
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের ডোডা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে (জিএমসি) গাইনি বিভাগে ক্লিনিক্যাল ট্রেনিং চলাকালীন এক মুসলিম শিক্ষার্থীকে তার আবায়া (বোরকা) খুলে ফেলার নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে এক হিন্দুত্ববাদী চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ সত্যি প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার জিএনএম নার্সিংয়ের শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্মীয় পোশাক পরা শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক ও ন্যায্য আচরণের দাবি জানান। আন্দোলনকারী এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, আমাদের বোরকা নিয়ে ওদের এত সমস্যা কেন? এটি আমাদের পরিচয় এবং আমাদের গর্ব।
কলেজ প্রশাসনের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানান, গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ড. মধু ছিব বোরকা পরা শিক্ষার্থীদের লেবার রুমে (প্রসূতি কক্ষ) ঢুকতে বাধা দেন।শিক্ষার্থীদের দাবি, এই ধরনের আচরণ সেখানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তাদের প্রশ্ন- কেন তাদের ধর্মীয় পোশাক পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে? তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট চিকিৎসক শিক্ষার্থীদের বোরকার বদলে কেবল অ্যাপ্রন পরতে বাধ্য করতে চেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)