ভারত থেকে ‘পেঁয়াজ আসার খবরে’ অস্থির খাতুনগঞ্জের বাজার
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে, এ খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এমন খবরে অস্থির হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দাম একদিন কমে তো একদিন বাড়ে। পেঁয়াজের আড়তদারদের মধ্যেও নেই স্বস্তি।
ভারত স্থানীয় বাজারে সরবরাহ ঠিক রাখতে গত ৮ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে দাম। দেশের বাজারে ২৪০ টাকা পর্যন্ত ওঠে পেঁয়াজের দাম।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, ঢাকা মহানগরীর খুচরা বাজারগুলোতে দেশি পেঁয়াজ প্রতিকেজি ১১০-১২০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক মাস আগেও দেশি পেঁয়াজ ছিল ৬৫-৭৫ টাকা এবং এক বছর আগে এই সময়ে দাম ছিল মাত্র ৩০-৩৫ টাকা কেজি।
খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের আড়তগুলোতে প্রচুর পেঁয়াজের মজুত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কেজিপ্রতি ২০ টাকার মতো কমে গিয়ে আবার বেড়েছে।
মধ্যম চাক্তাইয়ের বশর অ্যান্ড সন্সের ম্যানেজার তাহসিনুল করিম বলেন, চট্টগ্রামে এখন দেশি পেঁয়াজ রয়েছে। মেহেরপুরি ও চুয়াডাঙ্গার ভালোমানের মোটা পেঁয়াজ পাইকারিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আসবে বলা হলেও এখনো আসেনি। এখন ভারতীয় যেসব পেঁয়াজ বাজারে রয়েছে, সেগুলো বিগত সময়ে বর্ডার থেকে ‘নানান ভাবে’ দেশে আসা। এগুলো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তিনি দাবি করেন, ভারতীয় পেঁয়াজ নিয়ন্ত্রণ করে বর্ডারকেন্দ্রিক সিন্ডিকেট। ভারতীয় পেঁয়াজ আসার খবরে চট্টগ্রামের ছোট ছোট পেঁয়াজ আমদানিকারকরা অন্য দেশের জন্য এলসি খোলা বন্ধ করে দিয়েছেন। অথচ এখন বাজারে পেঁয়াজের দাম এত হওয়ার কথা নয়। ভারত থেকে পেঁয়াজ আনা হবে না সরকার এমন সিদ্ধান্ত চট্টগ্রামের ব্যবসায়ীদের জানিয়ে দিলে, অসংখ্য ব্যবসায়ী আমদানি করতেন। বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য চট্টগ্রামের ছোট ছোট অনেক আমদানিকারক মুখিয়ে আছেন। বর্তমানে মিশর, তুরস্ক, পাকিস্তান, চীনসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির সুযোগ রয়েছে। এসব পেঁয়াজ আমদানি করা গেলে বাজারে ৫০-৬০ টাকার বেশিতে পেঁয়াজ বিক্রি করতে হতো না।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।