ভারত, চীন ও রাশিয়া শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু -এ আরাফাত
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। পশ্চিমা দেশগুলোর বাইরে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার বন্ধু। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতার শেখ হাসিনার বন্ধু। ন্যাটোভুক্ত দেশ তুরস্কও শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। ইউরোপের বেশিরভাগ দেশই শেখ হাসিনার বন্ধু, বিশেষ করে ফ্রান্স খুবই বিশ্বস্ত বন্ধু।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে এ আরাফাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনাকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্সের সরকার। যদিও বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম হয়েছে কিন্তু, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফর করবে।
এদিকে দেশের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় সকলেই, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় সকলেই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা জনগণের অধিকাংশ, অর্থাৎ বৃহদাংশই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন। সর্বশেষ আই আর আই জরিপেও দেখা যায় দেশের জনগণের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন।
তিনি আরও বলেন, এরকম একটি বাস্তবতায় কোনো বোকাও কী চিন্তা করবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় চলে আসবে? এমন স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য সমবেদনা!
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)