ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তবে পুলিশ জানিয়েছে, ওই দম্পতির জাতীয়তা ও অভিবাসন সংক্রান্ত দাবির সত্যতা এখনও তারা যাচাই করে দেখেনি। পুলিশের তথ্য অনুযায়ী, শহরে একটি ক্লিনিক চালান ডা. নাগেন্দ্রাপ্পা। গত বুধবার (২২ জুলাই) সকালে তিনি রাস্তায় ২৩ বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলাল নামের ওই দম্পতির পথরোধ করেন।
অভিযোগে নাসরিনা জানান, তাদের জাতীয়তা নিয়ে চিকিৎসক হিন্দিতে গালিগালাজ করেন। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করেন। তিনি আরও জানান, এরপর ডা. নাগেন্দ্রাপ্পা বিলালের দিকে তেড়ে যান, তার মাথা ও পিঠে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন, মাটিতে ফেলে লাথি মারেন এবং ঘটনাটি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেন।
ওই চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর মর্যাদাহানি, অন্যায়ভাবে আটকে রাখা এবং অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা দায়ের করেছে বেলান্দুর পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি।’
এদিকে গ্রেপ্তারের ঠিক কিছুক্ষণ আগে অভিযুক্ত চিকিৎসক ফেসবুক লাইভে সেই বাকবিতণ্ডার ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, ওই দম্পতিকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন চিকিৎসক। বলেছেন, তারা এর আগে ভারত থেকে বহিষ্কৃত হওয়ার পরও ফিরে এসেছেন।
ভিডিওতে বিলালকে কন্নড় ভাষায় বলতে শোনা যায়, গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন তিনি। তবে সে কথা আমলে না নিয়ে বিলালকে চড় মারেন অভিযুক্ত চিকিৎসক। পরে গত শুক্রবার (২৪ জুলাই) জামিনে মুক্তি পান ডা. নাগেন্দ্রাপ্পা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশের জহরত আদিব চৌধুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজি ও অটোগ্যাসের দাম কেন বাড়ল, কারণ জানাল বিইআরসি
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৪
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি না করার অঙ্গীকার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামাত আমির -রাশেদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, সঙ্গে ওয়াকিটকি-হ্যান্ডকাফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)