ভারতে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করতে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই -ছবি-ভিডিও থেকে দূরে থাকার আহ্বান ইসলামী গবেষকদের
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মুসলিম নারীদের অশ্লীল ইঙ্গিতমূলক ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বিস্তার লাভ করছে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে।
ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট (সিএসওএইচ) এক গবেষণায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা ১ থাকা ৩২৬টি এআই-জেনারেটেড ছবি ও ভিডিও বিশ্লেষণ করেছে। এগুলো ২০২৩ সালের মে থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ২৯৭ পাবলিক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়। গবেষকরা দেখেছেন, মুসলিম নারীদের অশ্লীল ইঙ্গিতমূলকভাবে উপস্থাপনাই সর্বাধিক এনগেজমেন্ট পেয়েছে। প্ল্যাটফর্মগুলোতে এসব কনটেন্টে ৬৭ লাখেরও বেশি ইন্টারঅ্যাকশন হয়েছে।
গবেষকদের পাশাপাশি আরও অনেকেই এই প্রবণতা পর্যবেক্ষণ করছেন। মুম্বাইভিত্তিক আরটি ফাউন্ডেশন পরিচালিত অনলাইন সেফটি হেল্পলাইন ‘মেরি ট্রাস্টলাইনে’র প্রতিবেদনেও এমন ঘটনার সংখ্যা বাড়ছে। তাদের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায়, মূলধারার গণমাধ্যম সাধারণত যাদের দিকে নজর দেয়-সেলিব্রিটি বা রাজনীতিবিদ-তাদের বাইরেও সাধারণ নারীরাও একই ধরনের কৃত্রিমভাবে তৈরি ছবির মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছেন।
এই এআই নির্মিত ন্যারেটিভে ‘মুসলিম পুরুষদের প্রায়ই সহিংস বা নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখানো হয়। অন্যদিকে মুসলিম নারীদের উপস্থাপন করা হয় অনুগত হিসেবে, অথবা তাদেরকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পুরুষদের দ্বারা ‘উদ্ধার’ করা হয়েছে বলে দেখানো হয়।
গবেষকদের মতে, এই চিত্রায়ন কেবল রাজনৈতিক আলোচনার পাশর্^প্রতিক্রিয়া নয়-এটি রাজনৈতিক বাস্তবতারই অংশ।
গবেষকদের মতে, জেনারেটিভ এআইয়ের উত্থান মুসলিম নারীদের অনলাইনে হয়রানির মাত্রা ও গতি নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে। নতুন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের ছবি আপলোড করে স্বয়ংক্রিয়ভাবে অশ্লীলায়িত ছবি তৈরি করার সুযোগ দেয়। এমন টুল অনলাইনে সহজলভ্য, অনেক সময় বিনামূল্যে পাওয়া যায় এবং এতে কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় না।
এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসলামী গবেষকরা ছবি তোলা ও ভিডিও করা থেকে মুসলিম নারী-পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইসলামী শরীয়তে ছবি তোলা ও ভিডিও করা নাজায়েজ ও হারাম। তাই ছবি ও ভিডিও থেকে মুক্ত থাকাটাই এ ধরণের চক্রান্ত ষড়যন্ত্র ও অপপ্রচার থেকে মুক্ত থাকার একমাত্র উপায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












