ভারতে নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা, রাজনৈতিক বিতর্ক চরমে
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় ‘বাবরি মসজিদ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেছেন। ৩৩ বছর আগের এই দিনেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিলো। তার এ ঘোষণায় ভারতজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি তীব্র সমালোচনা করেছে এই বিধায়কের। সে বলেছে, নির্বাচনী সুবিধার নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিধায়কের।
সে বলেছে, ‘তৃণমূল নেতারা ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির। ’
সে কেবল তোষণের রাজনীতি করে। সে ইচ্ছা করেই বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। কবির জানে, আসন্ন নির্বাচনে জনগণ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে এবং কেননা সেখানে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ উঠছে। এই অস্থিরতার কারণে, হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতারা তাদের ভোট ব্যাংক রক্ষা করার জন্য সম্ভাব্য সকল উপায়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ’
এর আগে, কবির ঘোষণা করে বলেছিলেন, ‘আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো। এটি সম্পন্ন হতে তিন বছর সময় লাগবে। বিভিন্ন মুসলিম নেতারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ’
তার এই মন্তব্যের পরপরই রাজনৈতিক ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এক্ষেত্রে কংগ্রেসের প্রতিক্রিয়া ছিলো মিশ্র এবং তুলনামূলকভাবে সংযত।
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছে, ‘যে কেউ মসজিদ তৈরি করতে পারে, তবে সঙ্গে বাবরি মসজিদের কি সম্পর্ক? যদি তারা যদি মসজিদ বানাতে চান, বানাতে পারেন। ’
কংগ্রেস এমপি সুরেন্দ্র বলেছে, “যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার এবং গির্জা তৈরি করে, এতে বিতর্কের কি আছে? কেন এটিকে বিতর্কের বিষয় করে তোলা হচ্ছে? প্রতিটি ধর্মের নিজস্ব ইবাদতখানা নির্মাণের অধিকার রয়েছে। ”
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও তাদের একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। সংস্থাটির মাওলানা সাজিদ রশিদী বলেছেন, ‘কোনো স্থানে মসজিদ তৈরি হয়ে গেলে, এটি শেষ পর্যন্ত মসজিদই থাকে।
তিনি আরো বলেছেন, ‘ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও, অযোধ্যার মূল বাবরি মসজিদের তাৎপর্য কখনোই মুছে ফেলা যাবে না। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












