ভারতে গরু ভগবান বলে পূজিত, গোহত্যা মাফ করবে না ভগবান -গুজরাট হাইকোর্ট
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
‘ভারতে গরুকে ভগবান বলে পূজা করা হয়। তাই গোহত্যা হলে কিংবা গরুর ওপর কোনো অত্যাচার হলে ভগবান আমাদের ক্ষমা করবে না।’ একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করল গুজরাট হাইকোর্ট। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
বয়স হলে অনেক গরুকে রাস্তায় ছেড়ে দেয়া হয়। দিনে দিনে এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাটে গরুর জন্য দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে- এমনই কিছু যুক্তি দিয়ে ভারতীয় হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। জুমুয়াবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারক আশুতোষ শাস্ত্রী এবং বিচারক হেমন্ত প্রচ্ছক এমন মন্তব্য করে। তারা বলে, রাস্তা-ঘাটে মৃত গরু পড়ে থাকা ঠিক নয়।
কিছু দিন আগে খেড়া জেলায় এমনই একটি ঘটনা ঘটেছিল। সেই উদাহরণ টেনে গুজরাট হাইকোর্ট বলেছে, ‘এ জন্য ভগবান আমাদের ক্ষমা করবে না। মানুষের ‘আরামের’ জন্য প্রাণীহত্যা অপরাধ। বা যেখানে সেখানে তাদের দেহ পড়ে থাকাও ঠিক নয়।’
মোদিরাজ্যে বয়স হয়ে যাওয়া গরুদের রাখার জন্য গোয়াল আছে। কিন্তু সেখানে দিনে দিনে এত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে, তাদের রাখাটাই দুষ্কর হয়ে পড়ছে বলে আদালতে জানিয়েছে সরকার পক্ষ। এর আগে গুজরাটজুড়ে ‘বিপথগামী’ গবাদি পশুদের আক্রমণে প্রাণহানির মতো ঘটনা ঘটায় রাজ্য সরকার এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননারও মামলা হয়।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, গুজরাট, হরিয়ানার মতো রাজ্যগুলো ছাড়াও ভারতের অনেক রাজ্যেই গোহত্যা নিষিদ্ধ, কোথাও আবার অকেজো গরুকে হত্যা করার ছাড়পত্র দেয়া হয়েছে। সূত্র : আনন্দবাজার
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)